Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SIR in West Bengal: উত্তপ্ত রাজ্য রাজনীতি! SIR এর প্ররিবাদে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
SIR in West Bengal: উত্তপ্ত রাজ্য রাজনীতি! SIR এর প্ররিবাদে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী
#Mamata Banerjee #Mamata Banerjee News #SIR News #Trinamool Congress #Politics #SIR Issue #Abhishek Banerjee #মমতা #এসআইআর #বনগাঁ #তৃণমূল কংগ্রেস খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'SIR' ঘোষণা পরের থেকেই শঙ্কিত মমতা। ইতিমধ্যে প্রচুর মানুষ দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে। এর সংখ্যাটা নিতান্ত কম না। এই নিয়ে বিতর্কও হচ্ছে বিস্তর। অপরদিকে রাজ্যের শাসকদল এসআইআর -এর কারণে একের পর এক মৃত্যুর অভিযোগ করছে। ফলে, এসআইআর -এর কারণে এখন সম্পূর্ণ বাংলা জুড়ে রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে, ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে মিছিল করবেন তিনি। মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর।

{link}

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যজুড়ে চলছে এসআইআর (SIR in Bengal)। অর্থাৎ, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটা ঠিক কী এবং কীভাবে এই কাজ সম্পূর্ণ করা হবে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়। মতুয়াদের একাংশ মনে করছেন এসআইআরের ফলে তাঁদের অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়াদের একাংশ। মমতাবালাপন্থীরা অনশনের পথেও হেঁটেছিলেন। ১৩ দিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করেন তাঁরা।  এবার মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে মতুয়াগড়ে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার মতুয়াগড়ে যাবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন। তারপর বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এর আগে এসআইআরের প্রতিবাদে কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ আপডেট: