Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক, তল্লাশি চালাচ্ছে পুলিশ

Loading... রাজ্য
হাওড়ায় মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক, তল্লাশি চালাচ্ছে পুলিশ
#news #Howrah #Launch #Dakkhineswar #Belur #suicide #Ganga #West Bengal #India #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ায় ফের প্রকাশ্যে আত্মহননের ঘটনা। চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ এক যুবক। সোমবার বেলা সাড়ে ১১টার বেলুড় থেকে দক্ষিনেশ্বর গামী লঞ্চে ঘটেছে ঘটনাটি। লঞ্চ থেকেই হঠাতই মাঝ গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক। 

{link}
সূত্রের খবর পরিবারের সাথে লঞ্চে ওঠেন কোনা হাইরোড এর বাসিন্দা সঞ্জয় চৌহান। নিখোঁজ ওই ব্যাক্তির বয়স ৪৫ বলে পরিবার সূত্রের খবর। লঞ্চ যখন মাঝ গঙ্গায় পৌঁছায় হঠাৎই লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন সঞ্জয় চৌহান বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। লঞ্চটিকে বার বার ঘুরিয়ে তল্লাশি চালানো হলেও আর দেখা যায়নি তাকে। এর পরেই যাত্রীসমেত লঞ্চ আবার বেলুড় জেটিতে ফিরিয়ে নিয়ে আসেন চালক। ঘটনার খবর পেয়ে বেলুড় জেটিতে আসেন নিখোঁজ সঞ্জয়ের স্ত্রী। পুলিশের অনুমান, মানসিক অশান্তির কারনেই গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ওই ব্যাক্তি। ভাড়া ঘড়ে থাকার কারনে সমস্যা ছাড়াও বেশ কিছুদিন ধরে অর্থাভাবে ভুগছিলেন তিনি। এখনো খোঁজ মেলেনি ওই যুবকের। তল্লাশি চালাচ্ছে পুলিশ। 


 

সর্বশেষ আপডেট: