Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Baruipur : বারুইপুরে লিচুর রাজত্বে খালি মুকুট

Loading... ব্যবসা ও বাণিজ্য
Baruipur : বারুইপুরে লিচুর রাজত্বে খালি মুকুট
#News #Breaking News #Baruipur #lychee #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দঃ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর প্রধানত বিখ্যাত পেয়ারা, আম ও লিচু চাষের জন্য। কিন্তু এবার কৃষকদের কপালে অনেকটা ভাঁজ পড়েছে। বৈশাখ মাস শেষ , এখনও দেখা নেই বারুইপুরের (Baruipur) বিখ্যাত বোম্বাই লিচুর (lychee)। এদিকে, বাজারে শেষের মুখে দেশি লিচু বারুইপুরের ফলের বাজার ছেয়েছে জামরুল ও আমে।

{link}

শহরতলির বাজারেও একই চিত্র  কালিয়াচক, লালগোলা, মজফ্ফরপুরের লিচু ঢুকলে লিচুর বাজার জমজমাটি হবে বলে আশা ব্যবসায়ীদের। জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে এই লিচুই দেবেন শ্বশুর-শাশুড়িরা। বারুইপুরের শিখরবালি ১ শিখরবালি ২. কল্যাণপুর, শঙ্করপুর ১. শঙ্করপুর ২. ধপধপি ১. ধপধপি ২. বেলেগাছি, মদারাট, হাড়দহ, বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় লিচুর রমরমা চাষ হয়। প্রতি বছরেই এপ্রিল-মে মাসে বারুইপুরের কাছারি বাজার চত্বর ছেয়ে থাকে লিচুতে। এ রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যেও যায় সেই লিচু। কৃষকদের কথায়, দু’ধরনের লিচু হয়। দেশি অর্থাৎ গোলা লিচু ও বোম্বাই লিচু।

{link}

এক কৃষকের কথায় , দেশি লিচু এখন খুবই অল্প আছে। এখন বাজারে থাকার কথা বোম্বাই লিচুর। কারণ, বোম্বাই লিচুর ফলন একটু পরে আসে। কিন্তু সেই লিচুর ফলন এবারে তেমন হয়নি। তাই ব্যবসা এখনও জমেনি। কেন ফলন হয়নি বোম্বাই লিচুর? আবহাওয়ার জন্য গাছে বোল আসেনি। কুয়াশা আর জমাটি শীত না আসার জন্য বঙ্গে লিচুর ফলন হয়নি। তবে লিচুর অভাব পূর্ণ করছে জামরুল, আম। হিমসাগর থেকে শুরু করে গোলাপখাস, মধুবুলবুলি, বঙ্গে আমে ভর্তি বাজার। বারুইপুরে এবার আম ও জামরুলের ভালো ফলন হয়েছে।

সর্বশেষ আপডেট: