Unable to load live videos at this time.
Live:

Live in Facebook

Budget Highlights 2026: অপরিবর্তিত ট্যাক্স স্ল্যাব, হাই-স্পিড রেল করিডর! কোন কোন বড় ঘোষণা অর্থমন্ত্রীর?

Loading... ব্যবসা ও বাণিজ্য
Budget Highlights 2026: অপরিবর্তিত ট্যাক্স স্ল্যাব, হাই-স্পিড রেল করিডর! কোন কোন বড় ঘোষণা অর্থমন্ত্রীর?
#Budget #Budget Highlights #Budget 2026 #Nirmala Sitharaman #Finacial Budget #বাজেট #বাজেট ২০২৬ #বাজেট খবর

রবিবার ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই নিয়ে টানা নবম বারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, অর্থমনন্ত্রী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারের মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১২.২ লক্ষ টাকা করা হয়েছে। এটি চলতি আর্থিক বছরের বরাদ্দ ১১.২ কোটি টাকার তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে সরকার প্রত্যাশা করছে ২০২৬-২৭ অর্থবর্ষের রাজস্বের ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশে নেমে আসবে। বাজেটে আর কোন কোন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? দেখে নিন- 

{link}

বাজেট হাইলাইটস ২০২৬-২৭: 

 

  1. আয়কর পরিকাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। গত বছর কর পরিকাঠামোয় বড়সড় সংস্কার করা হলেও, এই বছর সেই ক্ষেত্রে কোনও পরিবর্তন লক্ষ্যণীয় হয়নি। 
  2. করদাতাদের স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থমন্ত্রী, সামান্য ফি বৃদ্ধির বিনিময়ে আয়কর রিটার্ন সংশোধনের সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন। 
  3. নতুন আয়কর আইন ২০২৫, চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। 
  4. মুম্বাই-পুনে, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু এবং বারাণসী-শিলিগুড়ি সহ সাতটি পরিবেশগতভাবে টেকসই যাত্রী করিডর তৈরির পরিকল্পনার বিষয়ে প্রস্তাব করা হয়েছে। 
  5. প্রতি রাজ্যে তিনটি করে কেমিক্যাল পার্ক তৈরির প্রস্তাব।
  6. ওড়িশা, কেরালা সহ চারটি রাজ্যে রেয়ার আর্থ করিড়র তৈরির পরিকল্পনা
  7. অর্থমন্ত্রী খাদি তাঁতকে শক্তিশালী করার জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের প্রস্তাব করেছেন।
  8. জাতীয় ফাইবার প্রকল্পের প্রস্তাব। 
  9. সরকার দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখবে। 
  10. বিকশিত ভারতের জন্য ব্যাঙ্কিং সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। 
  11. প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন।  
  12. গড়ে তোলা হবে তিনটি নতুন সর্বভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউট। 
  13. আগামী দশকে ক্রীড়া উন্নয়নে বিশেষ নজর। 
  14. সরকার ২০ টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ১০০০০ গাইডের দক্ষতা বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প চালু করবে। 
  15.  অর্থমন্ত্রী দেশের প্রতিটি জেলায় একটি করে বালিকা ছাত্রাবাস স্থাপনের প্রস্তাব করেছেন। 
  16. ১৭ ধরনের ওষুধ ও ঔষধীয় পণ্যকে শুল্কমুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। 
  17. উত্তর ভারতে মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ জোর। ঘোষণা করা হয়েছে Nimhans 2 –এর। 
  18. নারী উদ্যোগকে সমর্থনের উদ্দেশ্যে অর্থমন্ত্রী সেলফ হেলফ অন্ত্রপ্রনর (SHE) মার্ট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।

{ads}

সর্বশেষ আপডেট: