Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Migraine : ঘরোয়া টিপসের মাধ্যমে মাইগ্রেন থেকে মুক্তি

Loading... সুস্বাস্থ্য
Migraine : ঘরোয়া টিপসের মাধ্যমে মাইগ্রেন থেকে মুক্তি
#News #Breaking News #Migraine #Health News #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মাইগ্রেন (Migraine) চিরতরে নির্মূল করার উপায়ও অজানা। ভরসা ঘরোয়া টোটকা। ব্যথা শুরু হলে বা হালকা উপসর্গ দেখা দিলে এমন কিছু ঘরোয়া টোটকা অবলম্বন করে দেখা যেতে পারে যা ব্যথা কমাতে সাহায্য করে।

১) আদা চা বা আদার রস: আদা মাইগ্রেনের ব্যথা এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে। ব্যথা শুরু হওয়ার আভাস পেলে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদা কুচি দিয়ে গরম চা বানিয়ে পান করতে পারেন। 

{link}

২) ঠান্ডা সেঁক: একটি পরিষ্কার তোয়ালেতে বরফের টুকরো মুড়ে নিয়ে কপালে, মাথার দুই পাশে বা ঘাড়ের পিছনে চেপে ধরুন (কোল্ড কম্প্রেস)। ১৫-২০ মিনিট রাখলে এটি রক্তনালী সংকুচিত করে ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

৩) অন্ধকার ও শান্ত ঘরে বিশ্রাম: মাইগ্রেনের সময় আলো ও শব্দ অসহ্য লাগতে পারে। ব্যথা শুরু হলে বা বাড়লে একটি অন্ধকার, শান্ত ঘরে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে বা বসে বিশ্রাম নিন।

{link}

৪) পেপারমিন্ট বা ল্যাভেন্ডার তেল: পেপারমিন্ট তেলে থাকা মেন্থল ব্যথা কমাতে সাহায্য করে। কয়েক ফোঁটা পেপারমিন্ট তেল আঙুলে নিয়ে কপালে বা মাথার দুই পাশের রগে আলতোভাবে মালিশ করতে পারেন। ল্যাভেন্ডার তেলের গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। 

৫) পর্যাপ্ত জল পান করা: কখনও কখনও শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশনও মাইগ্রেনের কারণ হতে পারে। তাই মাইগ্রেনের লক্ষণ দেখা দিলে বা ব্যথা চলাকালীন সময়ে অল্প অল্প করে জল পান করতে থাকুন। এটি ব্যথা কমাতে সাহায্য করবে।

সর্বশেষ আপডেট: