Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Health News : এই দুই সবজি একসঙ্গে খাওয়া কখনোই উচিত নয়

Loading... সুস্বাস্থ্য
Health News : এই দুই সবজি একসঙ্গে খাওয়া কখনোই উচিত নয়
#News #Breaking News #Health News #Salad #Cucumber-tomato #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : স্যালাড (Salad) মানেই শশা-টমেটো (Cucumber-tomato) ও পেঁয়াজ অপরিহার্য। সারাবছর কম বেশি হলেও গরমের মরসুমে শরীরকে হাইড্রেট রাখতে ও পাচনতন্ত্র স্বাভাবিক রাখতে স্যালাড খুবই কার্যকরী। তাছাড়া ডায়েট ঠিক রাখতেও স্যালাড খাওয়ার প্রবণতা রয়েছে সব পরিবারেই। শরীরকে আদ্র রাখতে, রক্তের ঘাটতি কমাতে এবং এনার্জি বাড়ানোর জন্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরাও স্যালাড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সবসময়।

{link}

আমরা দেখেছি,সাধারণত স্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন পুষ্টি বর্ধক সবজি ও প্রোটিনের সংমিশ্রনেই স্যালাড বানানো হয়। যার মধ্যে থাকে টোম্যাটো আর শসা। কিন্তু, অনেকেই জানেন না যে শসা ও টোম্যাটো একসঙ্গে খাওয়া কখনও উচিত নয়। কারণ, এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। শসা এবং টোম্যাটো প্রায়শই স্যালাডে পরিবেশন করা হয়। তবে এই দুটি একসঙ্গে খেলে তা পেটের জন্য ভয়ানক বিপজ্জনক হতে পারে।

{link}

এর ফলে পেটে নানা রোগ বাসা বাঁধতে পারে। বিশেষজ্ঞদের মতে শসা আর টোম্যাটো একসঙ্গে খেলে হজমশক্তি নষ্ট হতে পারে। অ্যাসিডিক পিএইচ ভারসাম্যকেও ব্যাহত করতে পারে। যে কারণে গ্যাস, পেটের ফোলাভাব, পেটে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, বদহজমের মতো সমস্যা শুরু হয়। তাই ওই দুই সবজি এক সাথে না খাওয়ার পরামর্শ দিচ্ছেন আধুনিক গবেষকেরা।

সর্বশেষ আপডেট: