Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

USA NRI Death: আমেরিকায় পুলিশের গাড়িতে চাপা পড়ে মৃত্যু! ভারতীয় পড়ুয়াকে দেওয়া হবে ২৬২ কোটি টাকা

Loading... আন্তর্জাতিক
USA NRI Death: আমেরিকায় পুলিশের গাড়িতে চাপা পড়ে মৃত্যু! ভারতীয় পড়ুয়াকে দেওয়া হবে ২৬২ কোটি টাকা
#USA News #NRI #Indian Student #USA News #Donald Trump #Bengali News #USA News #সংবাদ #ভারতীয় পড়ুয়া #ভারতীয় ছাত্রী #জাহ্নবী কান্দুলা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চমকে যাওয়ার মতো খবর হলেও খবরটা সত্যি। ২০২৩ সালে আমেরিকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় পড়ুয়া জাহ্নবী কান্দুলার। ওই ঘটনায় তরুণীর পরিবারকে ‘ক্ষতিপূরণ’ হিসাবে ২.৯০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি টাকা) দেবে আমেরিকার স্থানীয় প্রশাসন। তিন বছর পর মামলা নিষ্পত্তিতে শহরের অ্যাটর্নি জেনারেল এই নির্দেশ দিলেন।২০২১ সালে পড়াশোনার জন্য আমেরিকায় যান জাহ্নবী কান্দুলা। ২০২৩ সালে সিয়াটেলের পথে ঘটেছিল দুর্ঘটনা। মার্কিন পুলিশ অফিসার কেভিন ডেভের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ বছরের ভারতীয় পড়ুয়ার। যেখানে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে গাড়ি চলার কথা, সেখানে ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে গাড়ি চালান কেভিন। এই কারণে বাঁচার কোনও সুযোগই ছিল না জাহ্নবীর সামনে।

{link}

  প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়েন তিনি। এই দুর্ঘটনাকে শুরুতে লঘু করে দেখানোর চেষ্টা করেছিল পুলিশ বিভাগ। অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হয়। জাহ্নবীর হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় ভারতের পাশাপাশি আমেরিকাতেও হইচই শুরু হয়। একজন পুলিশ অফিসার মাদক সেবন করে বেপরোয়া গাড়ি চালিয়ে একজন ছাত্রীকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি কেউ। গোটা ঘটনায় হতবাক হন শহর প্রশাসন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল শহর প্রশাসন। সেই কারণেই বুধবার শহর প্রশাসনের অ্যাটর্নি জেনারেল ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। যদিও অভিযুক্ত পুলিশ আধিকারিক কেভিন কি শাস্তি পাবেন? উঠছে প্রশ্ন।

সর্বশেষ আপডেট: