Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Pakistan Update: পাক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি আফগানিস্তানের! দুই দেশের মধ্যে বাড়ছে অশান্তি

Loading... আন্তর্জাতিক
Pakistan Update: পাক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি আফগানিস্তানের! দুই দেশের মধ্যে বাড়ছে অশান্তি
#Pakistan News #Afghanistan #Afghanistan vs Pakistan #Bengali News #International News #War News #সংবাদ #পাকিস্তান #আফগানিস্তান #যুদ্ধ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এত সহজে কিন্ত পাকিস্তান ছাড়া পাচ্ছে না। দেশের ভিতরে বলোচ বিদ্রোহ ও PoK বিদ্রোহ আর দেশের বাইরে আফগানদের আক্রমন। পাকিস্তান নাস্তানাবুদ। আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের বিমান হামলা বরদাস্ত করা হবে না। ইসলামাবাদ যে ভাবে নিরীহ মহিলা ও শিশুদের খুন করেছে, তার জবাব দেওয়া হবে। সময় মতোই বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল আফগানিস্তান। আফগানিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার গভীর রাতে সে দেশের নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশে বিমান চালিয়েছে পাক সেনা। তাতে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে জখমও হয়েছেন অনেকে। পাকিস্তানও হামলার অভিযোগ স্বীকার করেছে। পাশাপাশি দাবি করেছে, আফগান সীমান্তে সক্রিয় থাকা জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করতেই এই হামলা চালানো হয়।

{link}

  পাকিস্তানের তথ্য মন্ত্রক একটি বিবৃতিতে লিখেছে, “তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেটের সহযোগী সন্ত্রাসী সংগঠনগুলি এই অঞ্চলে একাধিক জঙ্গিঘাঁটি নির্মাণ করেছিল। আফগান ভূখণ্ড ব্যবহার করে তারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। গোপন সূত্রে খবর পাওয়ার পরই এই অভিযান চালানো হয়।” পাকিস্তানের এই হামলার পরেই প্রত্যাশিত ভাবে অস্থিরতা তৈরি হয়েছে পাক-আফগান সীমান্তে। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান তাদের সীমা লঙ্ঘন করে আফগানিস্তানের নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। তাঁর কথায়, ‘‘পাক সেনা আরও এক বার আফগানিস্তানের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। শনিবার রাতে নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশে বোমাবর্ষণ করা হয়েছে।" তারা স্পষ্ট বলেছে এই হামলার প্রতিশোধ তারা নেবে।

সর্বশেষ আপডেট: