Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh Update: নতুন সরকার গঠনের পর ফের উত্তপ্ত বাংলাদেশ! এখনই ফিরছেনা শান্তি

Loading... আন্তর্জাতিক
Bangladesh Update: নতুন সরকার গঠনের পর ফের উত্তপ্ত বাংলাদেশ! এখনই ফিরছেনা শান্তি
#Bangladesh News #Bangladesh #Bengali News #Tarique Rahman #Bangladesh Unrest #সংবাদ #রাজনীতি #বাংলাদেশ খবর #বাংলাদেশ হিংসা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নতুন সরকার শপথ নেওয়ার পরে সারা পৃথিবীর মানুষ ভেবেছিলেন, এবার হয়তো বাংলাদেশে শান্তি ফিরবে। কিন্তু প্রথম দিনই ধাক্কা খেতে হলো তারেক রহমানকে। বিএনপির নির্বাচিত সাংসদরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপি বিএনপি  মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ২১২টি আসন পায়। অন্যদিকে জামায়াত-এনসিপিসহ জোটের শরিকরা পায় ৭৭টি আসন। একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ বিষয়ক গণভোটে ৬২ শতাংশ সমর্থন মেলে। এই সনদের লক্ষ্য, সংসদকে ১৮০ দিনের জন্য গণপরিষদে রূপান্তর করে সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোয় সংস্কার আনা। বিএনপি দাবি করেছে, সনদের চূড়ান্ত খসড়ায় একাধিক নতুন সংযোজন রয়েছে, যেগুলির সঙ্গে তারা একমত নয়।

{link}

  অন্যদিকে জামায়াত ও এনসিপি বলছে, সংস্কারের প্রশ্নে আপস করা যাবে না। তারা বিএনপির বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী’ মনোভাবের অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। নোয়াখালীতে নির্বাচনী কারচুপি ও হিংসার অভিযোগ ঘিরেও পরিস্থিতি আরও উত্তপ্ত। জামায়াতের নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, তারা অন্যায়ের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবে। ফলে নতুন সরকারের সূচনালগ্নেই রাজনৈতিক সংঘাতের আবহ স্পষ্ট হয়ে উঠেছে। এনসিপির প্রধান সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, 'নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ অব্যাহত রাখতে হবে। আমরা ইঞ্জিনিয়ার তারিক রহমানকে জবাবদিহি করতে বাধ্য করব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এবং জনগণকে আশা হারাতে না বলার আহ্বান জানাই।' বোঝাই যাচ্ছে এখুনি বাংলাদেশ শান্ত হচ্ছে না।

সর্বশেষ আপডেট: