Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh Update: মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ! ওপার বাংলায় BNP -র জয়ে কি ফ্যাক্টর 'ফ্যামিলি কার্ড'

Loading... আন্তর্জাতিক
Bangladesh Update: মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ! ওপার বাংলায় BNP -র জয়ে কি ফ্যাক্টর 'ফ্যামিলি কার্ড'
#Bangladesh News Update #Bengali News #Bangladesh Election Result #Bangladesh Election #Mamata Banerjee #TMC #সংবাদ #বাংলাদেশ খবর #বাংলাদেশ নির্বাচন #তারেক রহমান

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আশ্চর্য বিষয় হলো ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাপক প্রচার করেছিলেন 'ফ্যামিলি কার্ডে’র। আশ্বাস দেওয়া হয়, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মহিলাদের নামে কার্ড ইস্যু করা হবে। সেই কার্ডের ভিত্তিতে পরিবার পিছু নগদ আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হবে। এখানেই শেষ নয়। ইস্তেহারে বলা হয়েছিল, ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমান সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হবে। মূলত নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করতে, শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি মিড-ডে মিল, আয়ুষ্মান ভারত ধাঁচে স্বাস্থ্য প্রকল্পের কথাও বলা হয়েছিল ইস্তেহারে। ভোটের ফলাফল স্পষ্ট হতেই মনে করা হচ্ছে এই ফ্যামিলি কার্ড-সহ এই সকল প্রকল্পের আশ্বাসই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে দিল তারেক রহমানকে।

{link}

  প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ২৯৯ টি আসনে ভোট হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০০-এর বেশি আসনে এগিয়ে বিএনপি। যে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারেক, অর্থাৎ ঢাকা ১৭ ও বগুড়া ৬, দুটিতেই জয়ী হয়েছেন তিনি। এদিকে প্রধান বিরোধী দলের স্থানে উঠে এসেছে জামাত। ঢাকায় তাঁদের ফলাফল অত্যন্ত ভালো। জামাত অবশ্য বিরোধী আসনেই বসবে।

সর্বশেষ আপডেট: