Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

USA Iran Conflict: ইরানের দিকে রওনা ৫০ অত্যাধুনিক মার্কিন যুদ্ধিবিমানের! মধ্যপ্রাচ্যে আকাশে যুদ্ধের মেঘ

Loading... আন্তর্জাতিক
USA Iran Conflict: ইরানের দিকে রওনা ৫০ অত্যাধুনিক মার্কিন যুদ্ধিবিমানের! মধ্যপ্রাচ্যে আকাশে যুদ্ধের মেঘ
#USA #Iran #USA Iran War #Iran War #Bengali News #USA News #War Ships #সংবাদ #মার্কিন যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প #মধ্যপ্রাচ্য #যুদ্ধ সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার সত্যিই কি ইরান ও মার্কিনের যুদ্ধ বেঁধেই গেলো। ইরানের সঙ্গে আমেরিকার পারমানবিক চুক্তি ব্যর্থ হবার পরেই ট্রাম্প হুমকি দিয়েছিল। জানা গেছে,ইতিমধ্যেই ইরানের (Iran) কাছে সমুদ্রে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার জানা গেল, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে ৫০টির বেশি যুদ্ধবিমান। স্বভাবিকভাবেই এই ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। আশঙ্কা করা হচ্ছে, ইরান যদি মাথানত না করে সেক্ষেত্রে তেহরানে হামলা চালাতে পারে আমেরিকা। ফ্লাইট ট্র্যাকিং ডেটার রিপোর্ট তুলে ধরে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এফ-১৬, এফ-২২, এফ-৩৫ এর মতো একাধিক মার্কিন যুদ্ধবিমান রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের নানান সামরিক ঘাঁটিতে। তাদের সঙ্গে দেখা গিয়েছে আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমানও। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, “গত ২৪ ঘণ্টায় ৫০তির বেশি যুদ্ধবিমানকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।”

{link}

  ইতিমধ্যেই আমেরিকা মধ্যপ্রাচ্যে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইউএসএস গেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে মধ্য আটলান্টিকে পৌঁছেছে এবং দ্রুত অগ্রসর হচ্ছে গন্তব্যের দিকে। এই রণতরীর সঙ্গে রয়েছে ৩টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস মাহান, ইউএসএস বেইনব্রিজ এবং ইউএসএস উইনস্টন চার্চিল। এছাড়া বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে সেখানে। সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার শেষ পর্যন্ত আমেরিকা কতদূর পর্যন্ত যায়!

সর্বশেষ আপডেট: