Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh News: হাদির খুনিদের ধরতে ব্যর্থ! রাষ্ট্রসংঘের সাহায্য চাইলেন ইউনুস

Loading... আন্তর্জাতিক
Bangladesh News: হাদির খুনিদের ধরতে ব্যর্থ! রাষ্ট্রসংঘের সাহায্য চাইলেন ইউনুস
#Bangladesh #Osman Hadi Murder #Hadi Murder #United Nations #Bangladesh Update #Md Yunus #সংবাদ #হাদি #বাংলাদেশ খবর #রাষ্ট্রসংঘ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে ইউনুস স্বীকার করে নিলেন তাদের পুলিশবাহিনী ব্যর্থ হয়েছে ইনকেলাব মঞ্চের ভারতবিরোধী নেতা  হাদির খুনিকে ধরতে। রবিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস উইংয়ের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, এর থেকে কার্যত পরিষ্কার বাংলাদেশ সরকার হাদির খুনিদের ধরতে পারছে না, ব্যর্থ হয়েছে। তাই তারা রাষ্ট্রসংঘের সাহায্য চাইছে। তাদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের নির্দেশ অনুসারে জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআরের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে হাদি খুনের ঘটনায় রাষ্টসংঘের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, হাদির খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বদ্ধপরিকর তারা। 

{link}

  সরকার ও প্রশাসন সেই ব্যাপারে সব রকমের চেষ্টা বজায় রেখেছে। সেজন্যই রাষ্ট্রসংঘকে এই বিষয়ে অবহিত করে তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।  ওসমান হাদি বাংলাদেশের পরিচিত নাম। ইনকিলাব মঞ্চের ওই নেতা জুলাই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হয়েছে বলেও অভিযোগ। তিনি নানা সময় ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিয়েছিলেন। ইনকিবলাব মঞ্চের ব্যানারে নির্দল প্রার্থী হিসেবে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু গত ১২ ডিসেম্বর তাঁকে ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। তারপর থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। নতুন করে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে। সেই দেশে বসবাসকারী একাধিক হিন্দু যুবককে হত্যা করা হয়। চলে লুটপাটও। কিন্তু খুনি ধরতে ব্যর্থ হয় বাংলাদেশ পুলিশ।

সর্বশেষ আপডেট: