Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Imran Khan: জেলে থাকা অবস্থায় ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান! সুপ্রিম কোর্টে জমা পড়ল রিপোর্ট

Loading... আন্তর্জাতিক
Imran Khan: জেলে থাকা অবস্থায় ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান! সুপ্রিম কোর্টে জমা পড়ল রিপোর্ট
#Pakistan News #Pakistan Update #Imran Khan News #Imran Khan Health #Asim Munir #Bengali News #সংবাদ #রাজনীতি #ইমরান খান চোখ #পাকিস্তান খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী  ইমরান খান। তার উপর অকথ্য অত্যাচারের নিদর্শন স্বয়ং ইমরান খান। জেলে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়েছে সম্প্রতি। এই মর্মেই পাক সুপ্রিম কোর্টে জমা পড়ল রিপোর্ট। পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশ আদিয়ালা জেলে তাঁর উপর অত্যাচার চলছে বলে অনেক দিন ধরেই অভিযোগ তুলে আসছেন ইমরান। তার ভিত্তিতেই পাক সুপ্রিম কোর্ট এক আইনজীবীকে নিয়োগ করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইনজীবীর তৈরি সেই রিপোর্ট তারা ঘেঁটে দেখেছে। তাতেই বলা হয়েছে, ইমরান ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন! 

{link}

  তাই তো বলা হয়, পাকিস্তানের গণতন্ত্র এখনও সাবালক হয় নি। সেখানে এখনও ঘুরিয়ে মিলিটারি শাসন চলে। পরিস্থিতি যে এতটা খারাপ হয়েছে, তার কারণ জেল কর্তৃপক্ষ ঠিকমতো ইমরানের চিকিৎসা করাননি।
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, রিপোর্ট বলছে, ইমরানই আদালতের নিয়োগ করা আইনজীবীকে জানিয়েছেন, মাস তিন-চারেক আগেও তাঁর দু’চোখে দৃষ্টিশক্তি স্বাভাবিকই ছিল। কিন্তু তার পর থেকেই ঝাপসা দেখতে শুরু করেন তিনি। বিষয়টি জেল সুপারকে জানিয়েওছিলেন ইমরান। কিন্তু পদক্ষেপ করা হয়নি। ইমরান গুরুতর চোখের সমস্যায় ভুগছেন বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতৃত্বও। তাঁদের বক্তব্য ছিল, ইমরানের এই চোখের সমস্যা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর। এই রোগের চিকিৎসা সময়মতো না করা গেলে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি। অজ্ঞাত কারোর নির্দেশে জেল কর্তৃপক্ষ উদাসীন।

সর্বশেষ আপডেট: