Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India Bangladesh Relation: ভারত বাংলাদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা! খুশি দুই দেশের সাধারণ মানুষ

Loading... আন্তর্জাতিক
India Bangladesh Relation: ভারত বাংলাদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা! খুশি দুই দেশের সাধারণ মানুষ
#India #Bangladesh #Narendra Modi #Tarique Rahman #Bengali News #Bangladesh Government #Bangladesh Update #সংবাদ #রাজনীতি #ভারত বাংলাদেশ সম্পর্ক

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাসিনা পর্ব শেষ, তারেক পর্ব শুরু। সকলের মধ্যেই প্রশ্ন ছিল বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে। যদি  জামার আরো অনেক সিট পেতো তাহলে সম্পর্ক হয়তো ততটা ভালো হতো না। তবে এবার নতুন সম্পর্ক। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত সরকার বড় পদক্ষেপ করতে চলেছে। ফের চালু হতে চলেছে বাংলাদেশে ভিসা কার্যক্রম। সূত্রের খবর, ফের ভ্রমণ ভিসা সহ অন্যান্য ভিসা পরিষেবা (Visa Service) শুরু হতে চলেছে। বলাই চলে ,ভারত-বাংলাদেশের মধ্যে যে কঠিন সময় ছিল, সেই অধ্যায় কার্যত শেষের পথে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠিত হতেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত সরকার। নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার দুই দেশের সম্পর্ক শোধরাতে আরও বড় এক পদক্ষেপ। চালু হচ্ছে ভিসা পরিষেবা। 

{link}

  সুসম্পর্ক ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। তাই ভিসা চালু করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিদেশ মন্ত্রকও, কূটনৈতিক মহল সূত্রে এমনই খবর। সিলেটে ভারতের কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন, “সম্পূর্ণভাবে সব ধরনের ভিসা পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” বিদেশমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশিদের এখন মেডিক্যাল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। এবার ধীরে ধীরে ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণির ভিসা পুনরায় চালুর প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে সম্পর্ক আবার নতুন পথে বইবে বলেই কূটনৈতিক মহল মনে করছে।

সর্বশেষ আপডেট: