Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Iran USA War: অবশেষে খামেইনির মৃত্যুতে দুঃখপ্রকাশ! মার্কিন যুক্তরাষ্ট্র কে কী বার্তা দিল ভারত?

Loading... আন্তর্জাতিক
Iran USA War: অবশেষে খামেইনির মৃত্যুতে দুঃখপ্রকাশ! মার্কিন যুক্তরাষ্ট্র কে কী বার্তা দিল ভারত?
#Iran News #USA News #War News #Khamenei #Iran Update #Bengali News #Khamenei Death #War News Today #Iran USA Conflict #সংবাদ #ইরান #মার্কিন যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই ট্রাম্পের দাদাগিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে। বিশেষ করে নানা ইস্যুতে ভারতকে রীতিমত আঙ্গুল দেখিয়ে কথা বলছে। ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, তা নিয়ে রীতিমত চাপ   দিয়েছে ভারতকে। এদিকে ইজরাইল ইরাক যুদ্ধে ভারতকে বাধ্য করেছে যাতে ভারত ইজরাইলকে সমর্থন করে। এবার কিন্তু ভারত নিজের মতো স্বাধীন সিদ্ধান্ত নিলো - যাতে ট্রাম্প ক্ষুব্ধ। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুতে প্রথম প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিশ্রি বৃহস্পতিবার খামেনেইয়ের জন্য কনডোলেন্স বুকে স্বাক্ষর করলেন। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ভারতের এই প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ঘুরপথে ডোনাল্ড ট্রাম্পকেই কি তবে বড় বার্তা দিল নয়াদিল্লি? ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম লিডার আলি খামেনেই ১৯৮৯ সাল থেকে দেশটির নেতৃত্বে ছিলেন। গত শনিবার ভোরে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ৮৬ বছর বয়সী এই নেতাকে হত্যা করা হয়।

{link} 

   মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত নীরব অবস্থান নিয়েছে এবং সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনাতেও ভারত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি এবং আমেরিকা-ইজরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে যে দেশগুলো সমালোচনা করেছে, তাদের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করেনি নয়াদিল্লি।খামেনেইর মৃত্যুর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে ইজরায়েল এই অভিযানের জন্য তাদের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে রাশিয়া ও চিন প্রথম দিকেই এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এই দুই দেশ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সামরিক বিমান হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সর্বশেষ আপডেট: