Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India Bangladesh Relation: তীব্র তেল সংকটের মধ্যে বাংলাদেশকে ৫ হাজার টন ডিজেল সরবরাহ ভারতের! তারেকের দুঃসময়ের বন্ধু মোদি

Loading... আন্তর্জাতিক
India Bangladesh Relation: তীব্র তেল সংকটের মধ্যে বাংলাদেশকে ৫ হাজার টন ডিজেল সরবরাহ ভারতের! তারেকের দুঃসময়ের বন্ধু মোদি
#India Oil Export #India Oil Export to Bangladesh #Bangladesh #India #Oil Crisis #Bengali News #সংবাদ #তেল সংকট #বাংলাদেশ খবর #ভারত #ভারত বাংলাদের সম্পর্ক

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একেই বলে বন্ধুত্বের যথার্থ নিদর্শন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার পরেই সারা ভারত জুড়ে তেলের  তীব্র সংকট। সেই অবস্থায় প্রতিবেশী বাংলাদেশের দিকে ভারত হাত বাড়িয়ে দিলো। তবে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের হাত ছাড়ল ভারত। দুঃসময়ে সে দেশে পাঁচ হাজার টন ডিজ়েল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন-এর মাধ্যমে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর এক কর্তা জানিয়েছেন, সোমবার বিকেল ৩টে বেজে ২০ মিনিটে ভারতের অসমের নুমালিগড় তৈলশোধনাগার থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে পাঠানো এই জ্বালানি প্রায় ৪৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দিনাজপুর জেলার পর্বতপুরী ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

{link}

  ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি হওয়ায় পরিবহন খরচ ও সময় দুটোই কমছে। এখানে উল্লেখ্য, ইউনূসের সময় বিবিধ ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। সেই সময় ডিজেলের রফতানি বন্ধ রাখা হয়েছিল ভারতের পক্ষ থেকে। পরবর্তীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দু’দেশের সম্পর্ক ধীরে-ধীরে মজবুত হচ্ছে। আর এরই মধ্যে বাংলাদেশে ডিজেল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদার করতে তৈরি হয়েছিল ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প। এটি দুই দেশেরই অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সর্বশেষ আপডেট: