Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Iran USA War: ইরান আমেরিকা যুদ্ধের আগুণে ঘি! শঙ্কিত মধ্যপ্রাচ্যের মানুষ

Loading... আন্তর্জাতিক
Iran USA War: ইরান আমেরিকা যুদ্ধের আগুণে ঘি! শঙ্কিত মধ্যপ্রাচ্যের মানুষ
#Iran #Iran America Conflict #Bengali News #Iran Drone Attacked #Iran Border #USA Army #সংবাদ #মার্কিন যুক্তরাষ্ট্র #ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এতদিন ছিল কথার আস্ফালন। এবার মনেহয় আমেরিকা যুদ্ধ বাধিয়েই দিলো। জানা গিয়েছে, মঙ্গলবার ইরানের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা। অভিযোগ, আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন সেনার আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজের দিকে আগ্রাসী মেজাজে ধেয়ে আসছিল ইরানের শাহিদ ১৩৯ ড্রোনটি। মার্কিন সেনার কথায়, ওই ড্রোনের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তারপরেই সেটি ধ্বংস করা হয়। প্রশ্ন উঠছে, ইরান কি এই ঘটনার পালটা দেবে? সেখান থেকেই কি যুদ্ধে জড়াবে দুই দেশ? সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোনটিকে ছুটে আসতে দেখা যায়।

{link}

  ইরানের এই ড্রোনের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক ছিল বলেই মার্কিন সেনার দাবি। সেকারণেই ড্রোনটি দেখামাত্র সেটিকে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বায়ুসেনার এফ ৩৫ যুদ্ধবিমান। ইরানের সীমান্ত থেকে ৫০০ মাইল দূরে ড্রোনটি ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন সেনা বা পরিকাঠামোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তবে গোটা ঘটনায় তেহরান এখনও চুপ।

সর্বশেষ আপডেট: