Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

USA Iran Conflict: 'আমেরিকা নয় যুদ্ধ শেষ করবে ইরান!' কড়া বার্তা ইরানের মুখপাত্রের

Loading... আন্তর্জাতিক
USA Iran Conflict: 'আমেরিকা নয় যুদ্ধ শেষ করবে  ইরান!' কড়া বার্তা ইরানের মুখপাত্রের
#USA Iran News #Iran News #Iran War News #Bengali News #International News #Trump #Iran War Update #ডোনাল্ড ট্রাম্প #আমেরিকা #ইজরায়েল #সংবাদ #যুদ্ধ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার এক বার্তায় ট্রাম্প জানিয়েছিল যে, যুদ্ধ শেষ হয়ে গেছে। তিনি বলেন, যুদ্ধ করার শক্তি আর নেই ইরানের। তার উত্তর পাওয়া গেলো মঙ্গলবার ইরানের পক্ষ থেকে। 
ডোনাল্ড ট্রাম্প নন, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে ইরানই। মঙ্গলবার স্পষ্ট একথা জানিয়ে দিল ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস। মার্কিন প্রেসিডেন্টকে ‘ননসেন্স’ আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, আমেরিকা এবং ইজরায়েল যদি তেলের খনিতে হামলা চালায় তাহলে এক লিটার তেলও বের করতে দেওয়া হবে না। যদিও ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ খানিকটা কমেছে। 

{link}

  ট্রাম্প আরো বলেছিলেন, ইরান যুদ্ধে জিতলে সেখানকার তৈল খনির দখল নিতে পারে আমেরিকা। এই ‘আশ্বাসবাণী’ তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে কমতে থাকে। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পালটা হুঙ্কার দিয়েছে তেহরান। ট্রাম্পের বক্তব্যকে ‘ননসেন্স’ হিসাবে উড়িয়ে দিয়ে সেনার মুখপাত্র বলেন, “যুদ্ধ শেষ হয়েছে কিনা সেটা ইরান ঠিক করবে, ওয়াশিংটন নয়। আমেরিকা এবং ইজরায়েল যদি ইরানে হামলা চালিয়ে যায় তাহলে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।” নাম উল্লেখ না করেও তেহরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী থেকে তেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে তারা। ফলে সারা বিশ্ব যে অন্ধকারে ছিল, সেই অন্ধকারেই আছে।

সর্বশেষ আপডেট: