Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India-Russia Relation: ট্রাম্পের কড়া হুমকি! সত্যিই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে?

Loading... আন্তর্জাতিক
India-Russia Relation: ট্রাম্পের কড়া হুমকি! সত্যিই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে?
#India #Russia #Oil Import #India Oil Import #India USA Relation #USA #USA India Conflict #Trump #নরেন্দ্র মোদি #ডোনাল্ড ট্রাম্প #ট্রাম্প খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জল্পনা, আর ধোঁয়াশায় কেটে গেছে প্রায় ২ সপ্তাহ। ট্রাম্প কখনো ভারতের উপর খুব ক্ষুব্ধ আবার কখনো বেশ বন্ধু। আসল কথা বিশ্ব বাণিজ্যর ক্ষেত্রে ট্রাম্পকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ইতিমধ্যে ট্রাম্প জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী তাকে জানিয়েছে যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কথাটা কতটা সত্যি তা জানার কোনো উপায় নেই, ভারত এই ব্যাপারে নীরব। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিসরি। সোমবার একটি সাংবাদিক বৈঠকে মিসরি বলেন, “জ্বালানির ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য। যাতে ভারতের সমস্ত নাগরিক এবং শিল্পক্ষেত্র পর্যাপ্ত জ্বালানি পায়। শুধু তা-ই নয়, সেই জ্বালানি যেন সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং সরবরাহ ব্যবস্থা যাতে নির্ভরযোগ্য সেটাও নিশ্চিত করা আমাদের কর্তব্য।” যদিও রুশ তেল কেনা নিয়ে খোলসা করে কিছু বলেননি বিদেশ সচিব। অর্থাৎ এবারও বিষয়টি ‘এড়িয়ে গেল’ নরেন্দ্র মোদি সরকার।

{link}

  ভারতের পণ্যে শুল্ক কমানো এবং বাণিজ্যচুক্তির নেপথ্যে অন্যতম শর্তই ছিল, রুশ তেল কেনা বন্ধ করতে হবে নয়াদিল্লিকে। গত সপ্তাহে দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়টি ঘোষণা করার সময় মার্কিন প্রেসিডেন্ট দাবিও করেছিলেন, ভারত রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলেই শুল্কহার কমানো হয়েছে। কিন্তু কেন্দ্র বিষয়টি নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানাল না। শনিবারও রুশ তেলা কেনা নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রক তা কার্যত এড়িয়ে যায়। ক্রেমলিন অবশ্য আগেই জানিয়ে দিয়েছে, ভারত যেখান থেকে ইচ্ছে তেল কিনতে পারে। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ভারত অনেক জায়গা থেকেই তেল কেনে। রাশিয়াই ভারতের একমাত্র জ্বালানি সরবরাহকারী দেশ নয়। তবে রাশিয়ার জানিয়েছে, যদি ভারত রাশিয়া থেকে তেল না কেনে, তাহলে ভারত রাশিয়ার সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

সর্বশেষ আপডেট: