Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India Israel Relation: 'ইসলামিক ন্যাটো' -র পাল্টা ইজরায়েলের 'ষড়ভূজ!’, ভারতকে সঙ্গে চান নেতানিয়াহু

Loading... আন্তর্জাতিক
India Israel Relation: 'ইসলামিক ন্যাটো' -র পাল্টা ইজরায়েলের 'ষড়ভূজ!’, ভারতকে সঙ্গে চান নেতানিয়াহু
#India #Israel #Anti Terrorism Committee #Pakistan #Modi in Israel #Bengali News #International News Update #নরেন্দ্র মোদি #বেঞ্জামিন নেতানিয়াহু #ভারত ইজরায়েল সম্পর্ক

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইজরাইলের বিরুদ্ধে পাকিস্তানের নেতৃত্বে সংগবদ্ধ হচ্ছে অনেক ইসলামিক কান্ট্রি। আর তাই সচেতন হয়েছেন নেতানিয়াহু। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক সংঘবদ্ধ হয়ে ইতিমধ্যেই ‘ইসলামিক ন্যাটো’ নির্মাণের পরিকল্পনা করেছে। তারই পালটা এবার ‘ষড়ভূজ’ জোট গঠনের ডাক দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাতে ‘বন্ধু’ ভারতকে পাশে চান তিনি। বুধবার ইজরায়েলের এই ঘোষণার পরই আতঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান। ইজরায়েলের ‘ষড়ভূজ’কে ‘মুসলিম বিশ্ব- বিরোধী’ জোট বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ইতিমধ্যেই পাকিস্তানের সংসদে পাশ হয়েছে নিন্দা প্রস্তাব। 

{link}

  ইজরায়েলের নীতি এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে বুধবার সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আইনপ্রণেতা পালওয়াশা মহম্মদ জাই খান এই নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন। উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অবিচ্ছেদ্য অঙ্গ হল পিপিপি। 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, নিন্দা প্রস্তাবটিতে প্যালেস্তাইনের পবিত্র স্থানগুলি-সহ এই অঞ্চলের আইনি বা ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যে কোনও প্রচেষ্টার সমালোচনা করা হয়েছে। প্রস্তাবটিতে লেখা হয়েছে, ‘আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনি লঙ্খনকারী এমন বিবৃতির তীব্র প্রতিবাদ করে পাকিস্তান।’

সর্বশেষ আপডেট: