Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Animals: কষ্টকর বাস্তব! বিশ্বজুড়ে বাচ্চাদের প্রতি মমতাহীন যে প্রাণীরা

Loading... আন্তর্জাতিক
Animals: কষ্টকর বাস্তব! বিশ্বজুড়ে বাচ্চাদের প্রতি মমতাহীন যে প্রাণীরা
#Animals News #Animals #Cuckoo Bird #Shark #Meerkat #Animals News #সংবাদ #প্রাণী #কোকিল #হাঙর #নাজকা ঝুরি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  'মাতৃত্ব' শব্দের মহাত্ম অনেক। প্রাণী জগতের প্রায় সকলেই সন্তানের প্রতি খুবই মমতাময়ী। কিন্তু এমন কিছু প্রাণী আছে সন্তানের প্রতি তাদের কোনো টান নেই। 

কোকিল: নিষ্ঠুরতার বিচারে প্রথমেই নাম আসে সকলের পরিচিত কোকিলের। এরা কোনওদিন নিজেদের বাসাই বানায় না। ডিম পাড়ে অন্যের বাসায়। তারপর নিজে ভ্যানিশ হয়ে যায়। ফলে যে পাখির বাসায় ডিম পাড়ে তারাই সন্তানস্নেহে বড় করে ছানাদের। কোকিলেরা ভাবেই না সন্তানের কথা।

হাঙর: ২ বছর অন্তর সন্তান প্রসব করে হাঙর। এরা বাচ্চাদের প্রতি একেবারেই যত্নশীল নয়। ডিম ফুটে বাচ্চা জন্ম দেওয়ার পর নাকি যে বড় সে খেয়ে নেয় বাকিদের। মা হাঙরের সেদিকে কোনও ভ্রুক্ষেপই থাকে না।

পাণ্ডা: নির্মম প্রাণীদের তালিকায় রয়েছে পাণ্ডাও। এরা সাধারণত একসঙ্গে দুটি সন্তানের জন্ম দেয়। কিন্তু দুধ কম থাকার কারণে প্রথমেই শক্তিশালীকে বেছে নেয়। যে বাচ্চাটি তুলনামূলক দূর্বল তাকে ফেলে দেয়। অনেকক্ষেত্রেই দেখা যায় চিড়িয়াখানার কর্মীরা ফেলে দেওয়া সন্তানটিকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তাতে লাভের লাভ অধিকাংশ ক্ষেত্রেই হয় না।

{link}

নাজকা বুবি: নাজকা বুবি হল অত্যন্ত ঈর্ষাকাতর। একসঙ্গে দুটি সন্তান হলে মায়ের অনুপস্থিতিতে বড় জন ফেলে দেয় ছোটটিকে। কখনও আবার মেরে ফেলে।

মিয়ারক্যাট: মিয়ারক্যাট হল একটি বেজি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এরা নিজেদের সন্তানের জন্য অন্যের বাচ্চার ক্ষতি করতে ২ বারও ভাবে না। সন্তান বিপদে পড়তে পারে এই আশঙ্কায় অন্যের ছানাদের মেরেও ফেলে এরা।

 ব্রাউন অ্যানটেকিনাসরা: ব্রাউন অ্যানটেকিনাসরা হল অস্ট্রেলিয়ার স্তন্যপায়ী প্রাণী। পুরুষেরা মিলনের ৩ সপ্তাহের মধ্যেই সাধারণত মারা যায়। ফলে সন্তানদের পুরো দায়িত্ব থাকে মায়ের কাঁধে। স্বাভাবিকভাবে একসঙ্গে ৮-১০ টি সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করতে পারে না মায়েরা।

সর্বশেষ আপডেট: