Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh Election: তারেক রহমানকে 'ভাই' বলে সম্বোধন! জয়ের শুভেচ্ছা বার্তা দিলেন মমতা

Loading... আন্তর্জাতিক
Bangladesh Election: তারেক রহমানকে 'ভাই' বলে সম্বোধন! জয়ের শুভেচ্ছা বার্তা দিলেন মমতা
#Bangladesh News #Tarique Rahman #Bengali News #Bangladesh Election Update #Mamata Banerjee #TMC #সংবাদ #রাজনীতি #তারেক রহমান #বাংলাদেশ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যতদিন হাসিনা সাম্রাজ্য ছিল, ততদিন 'তিস্তা জলবন্টন প্রকল্প'কে আটকে রাখতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এবার বিএনপি সরকার গড়তেই আবার সেই দাবি মাথাচারা উঠবে তাতে সন্দেহ নেই। তিস্তা জলবণ্টন নিয়ে গত বছর থেকেই নতুন করে সরব হয়েছে BNP। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দলের মহাসচিব মির্জা ফকরুল বলেছিলেন, 'ভারতকে পরিষ্কার করে বলতে চাই। বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই। তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার পাওনা বুঝিয়ে দেয়ার সঙ্গে।' ২০১১ সালে ভারতের তত্‍কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশের তত্‍কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি ১৫ বছরের অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছিল। তাতে বলা হয়েছিল, তিস্তার ৪২.৫ শতাংশ জল নেবে ভারত ও বাংলাদেশপাবে ৭.৫ শতাংশ জল। চুক্তির স কিছু চূড়ান্ত হয়ে গেলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন। উত্তরবঙ্গে জলসঙ্কটের প্রসঙ্গ তুলেছিলেন মমতা। যার ফলে চুক্তি আর বাস্তবায়ন হয়নি। এই পরিস্থিতিতেই আবার বিএনপি সরকার।

{link}

   নয়া সরকার নির্বাচনের জন্য ওপার বাংলার মানুষকে শুভেচ্ছা জানালেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা পোস্ট করেন তিনি। সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী BNP চেয়ারপার্সন তারেক রহমানকে 'ভাই' বলেও সম্বোধন করেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।' তাঁর সংযোজন, 'আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।'

সর্বশেষ আপডেট: