Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mandana Karimi: যুদ্ধবিদ্ধস্ত ইরানে ফিরে যেতে চান তেহেরানের ভূমিকন্যা! কী জানালেন অভিনেত্রী?

Loading... আন্তর্জাতিক
Mandana Karimi: যুদ্ধবিদ্ধস্ত ইরানে ফিরে যেতে চান তেহেরানের ভূমিকন্যা! কী জানালেন অভিনেত্রী?
#Mandana Karimi News #Bengali News #Bollywood #Bollywood Actress #Iran War News #Iran News #War Update #সংবাদ #ইরান #ইরান খবর #ইরান যুদ্ধ খবর #মন্দানা করিমি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার নিজের দেশের মাটির প্রতি আকর্ষণ অনুভব করছেন ভারতের খ্যাতনামা অভিনেত্রী মন্দানা করিমি। ইরানের পরিবর্তিত পরিস্থিতি এবং সর্বোচ্চ নেতা আলি খামেনেই মৃত্যুর খবরের পর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অব্যাহত। এদিকে, ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মন্দানা করিমি এমন একটি বিবৃতি দিয়েছেন যা নিয়ে আলোচনা চলছে। বহু বছর ধরে ভারতে বসবাসকারী মন্দানার মন ভেঙেছে৷ ইরানি শাসনব্যবস্থাকে মধ্যপ্রাচ্যের ক্যানসার বলে অভিহিত করেছেন তিনি। তেহরানে জন্মগ্রহণকারী মন্দানা তাঁর স্বপ্ন পূরণের জন্য ভারতে চলে আসেন। একজন বিমানসেবিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন৷ কিন্তু গ্ল্যামারের জগৎ আকর্ষণে তিনি চলে আসেন মুম্বই। এরপর সেখানেই স্থায়ী হন। মডেলিং থেকে সিনেমায় পা রাখেন৷ বলিউডের ছবিতে কাজ করেন৷ তিনি "ভাগ জনি", "ম্যায় অর চার্লস" এবং "কেয়া কুল হ্যায় হাম 3" এর মতো ছবিতে অভিনয় করেন।

{link}

  হিন্দি রিয়েলিটি টিভি শোতেও নিজের জায়গা তৈরি করেন এই ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী। বিগ বস ৯-এ তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ কঙ্গনা রানাউতের উপস্থাপিত লক আপ-তেও তিনি প্রতিযোগী ছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মন্দানা বলেন যে ইরানের জনগণ কয়েক দশক ধরে সংগ্রাম করে আসছে। তাঁর মতে, সাধারণ নাগরিকরা প্রিয়জনদের হারিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দেখেছেন এবং ক্রমাগত নিপীড়ন সহ্য করেছেন। খামেনেই হত্যার খবরে তিনি বলেন যে কারো মৃত্যু উদযাপন করা সহজ নয়, তবে দীর্ঘমেয়াদী নিপীড়ন মানুষের অনুভূতি বদলে দিয়েছে। তাঁর পরিবার এবং বন্ধুদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে মন্দানা বলেন, এতে ক্ষোভ এবং স্বস্তির মিশ্রণ রয়েছে। তাঁরা বিশ্বাস করেন যে ইরানি শাসনব্যবস্থা সমগ্র অঞ্চলকে দুর্বল করে তুলেছে এবং এর প্রভাব তার সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ আপডেট: