Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Iran Update: সরানো হয়েছে তেহরানে আটকে থাকা বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে! কিছুটা কেটেছে উদ্বেগ

Loading... আন্তর্জাতিক
Iran Update: সরানো হয়েছে তেহরানে আটকে থাকা বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে! কিছুটা কেটেছে উদ্বেগ
#Iran Israel War #Iran USA War #Bengali News #Indian Students in Iran #Iran News #Bengali News #War Update #সংবাদ #ইরান #ইজরায়েল #মার্কিন যুক্তরাষ্ট্র #যুদ্ধ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খুবই উদ্বেগ কিছুটা কেটেছে। ইরানে ভারতীয় দুতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে অনেককেই নিরাপদে ফেরানো হয়েছে। ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে ফের রক্তের হোলি খেলা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। গুরুতর এই পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে রয়েছেন বহু ভারতীয়। সংখ্যাটা আনুমানিক ৯ হাজার। এর একটা বড় অংশ পড়ুয়া। যাঁদের নিয়ে উদ্বেগে গোটা দেশ। এই পরিস্থিতিতে বড়সড় স্বস্তির খবর শোনাল ইরানের ভারতীয় দূতাবাস। জানিয়ে দেওয়া হল, তেহরানে আটকে থাকা বেশিরভাগ পড়ুয়াকেই সরানো হয়েছে নিরাপদ স্থানে। মঙ্গলবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তেহরানে যে সব পড়ুয়া আটকে ছিলেন, তাঁদের বেশিরভাগকেই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরানো হয়েছে। 

{link}

  তেহরানে মুহুর্মুহু শেলিং, এবং হামলার জেরেই ওই পড়ুয়াদের নিরাপদ স্থানে সরার প্রস্তাব দেওয়া হয়। যারা যারা সেই প্রস্তাব মেনে নিয়েছে, সেই সব পড়ুয়াকে তুলনামূলক নিরাপদ স্থানে সরানো গিয়েছে। সেই পড়ুয়াদের যাতায়াত, থাকা, খাওয়া সব বন্দোবস্ত করেছে ভারতীয় দূতাবাস। তবে বেশ কিছু পড়ুয়া সরকারের দেওয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁরা নিজেদের বাড়ি ছাড়তে চাননি। তাঁরা এখনও তেহরানে। তবে সেই সংখ্যাটা সামান্য। সেই সব পড়ুয়াদের আগের মতোই নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার নির্দেশিকা জারি করা হয়েছিল তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে। যেখানে একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়। আটকে থাকাদের জন্য সেই নির্দেশিকাই বহাল রাখা হয়েছে। বলা হয়েছে, “যে যেখানে আছেন, সেখানেই থাকুন। যতটা সম্ভব বাড়িতে থাকতে থাকুন। জানালার ধারে থাকবেন না।”

সর্বশেষ আপডেট: