Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh News: যাওয়ার আগে বাংলাদেশকে বিস্তর ঋণে ডুবিয়ে দিয়ে যাচ্ছে ইউনুস! বিপদ বাড়বে নতুন সরকারের

Loading... আন্তর্জাতিক
Bangladesh News: যাওয়ার আগে বাংলাদেশকে বিস্তর ঋণে ডুবিয়ে দিয়ে যাচ্ছে ইউনুস! বিপদ বাড়বে নতুন সরকারের
#Bangladesh Election #Md Yunus News #Md Yunus #Bangladesh Economy #India Bangladesh Relation #সংবাদ #বাংলাদেশ #বাংলাদেশ নির্বাচন #অর্থনীতি #বাংলাদেশ ঋণ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্ব কূটনীতিকদের ধারণা, ইউনুস যেভাবে প্রচুর ঋণের বোঝা দেশের ঘাড়ে চাপালেন, তাতে পরবর্তী সরকার খুবই বিপদে পারবে। এবার ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার। তবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে কি দেশকে ডুবিয়ে দিয়ে যাচ্ছেন মহম্মদ ইউনূস? এমনিতেই ঋণে জর্জরিত বাংলাদেশ। তার উপরে আরও নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছেন ইউনূস। এই টাকা জোগাবে কে? আবার ঋণ। একের পর এক ঋণ নেওয়ার কারণেই বিদায়বেলায় প্রশ্নের মুখে ইউনূস সরকার। ঢাকা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি বা ওয়াসার ঘাড়ে আগে থেকেই ঋণ ছিল। ২৪ হাজার কোটি টাকার ঋণ। সেই ঋণ পরিশোধ করা হয়নি, তার মধ্যেই ইউনূস সরকার আরও একটি প্রকল্প শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২৩ ডিসেম্বর ঘোষণা করা হয়, ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন করা হবে। সেই প্রকল্পও ঋণের টাকায় হবে। এর জন্য খরচ হবে ৭২১ কোটি টাকা। 

{link}

  এবার এত টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে, এর জন্য দক্ষিণ কোরিয়ার কাছ থেকে  ৫৭১ কোটি টাকা ঋণ নেবে বাংলাদেশ। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শেষবেলায় (১ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি) মহম্মদ ইউনূস ৬৪টি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য মোট খরচ হবে ১ লাখ ৬ হাজার ৯৯৩ কোটি টাকা। এর মধ্যে ৪০টি নতুন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭৯ হাজার ৩৫৬ কোটি টাকা। এই সব নতুন প্রকল্পের মধ্যে এমন কিছু প্রকল্পও রয়েছে, যার বিশেষ প্রয়োজনীয়তা নেই। কিছু প্রকল্প আবার বিতর্কিত। সব মিলিয়ে বলাই যায়, বাংলাদেশের সামনের দিনগুলো খুব মসৃন থাকবে না।

সর্বশেষ আপডেট: