Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh News: মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না মোদি! পরিবর্ত হিসাবে যাবেন স্পিকার ওম বিড়লা

Loading... আন্তর্জাতিক
Bangladesh News: মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না মোদি! পরিবর্ত হিসাবে যাবেন স্পিকার ওম বিড়লা
#Bangladesh #Bangladesh News #Bengali News #Narendra Modi #Tarique Rahman #Bangladesh Government #Md Yunus #সংবাদ #রাজনীতি #বাংলাদেশ সরকার #তারেক রহমান

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ করা হলেও নরেন্দ্র মোদী বাংলাদেশের মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে  পারছেন না। সূত্রের খবর ওই নির্দিষ্ট দিনেই ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং আছে প্রধানমন্ত্রীর। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শপথপাঠ করবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। তাই সেই অনুষ্ঠানকে মাথায় রেখে ইতিমধ্য়ে বিশ্বজুড়ে আমন্ত্রণ পাঠানো শুরু করে দিয়েছে ঢাকা। বিএনপির বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন, ভারতের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠাতে আগ্রহী তারেক রহমান।

{link}

তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ আসে ভারতের কাছে। কিন্তু তাতে যোগ দিতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলে যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রতিনিধি বদলের কারণ কী? কূটনৈতিক স্তরে কি কোনও ফাঁক থেকে যাচ্ছে? নয়াদিল্লি সূত্রে খবর, তেমনটা ঠিক নয়! মঙ্গলবার মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগে থেকেই বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। তাই ওই একই দিনে ঢাকায় উপস্থিত থাকতে পারবেন না তিনি। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তারেক রহমানের শপথপাঠ অনুষ্ঠান ঘিরে মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ আপডেট: