Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Iran War News: যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য! ইরানের পাল্টা আক্রমনে দিশেহারা ইজরাইলের বন্ধু ওমান

Loading... আন্তর্জাতিক
Iran War News: যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য! ইরানের পাল্টা আক্রমনে দিশেহারা ইজরাইলের বন্ধু ওমান
#Iran Israel War #War News #Iran USA War #USA Iran Conflict #Donald Trump #Oman #Israel #সংবাদ #যুদ্ধ খবর #ওমান খবর #মার্কিন যুক্তরাষ্ট্র

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চিরকাল মানুষ বলে এসেছে, যুদ্ধ কোনো উপকার করে না, শুধুই ধ্বংস করে। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সেই ছবিই স্পষ্ট হচ্ছে। মার্কিন হামলার পালটা জবাবে কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তারা। আহত’ ইরানের পালটা মারে লন্ডভন্ড গোটা মধ্যপ্রাচ্য। এবার ওমানের আল-জাইমা বন্দরে আছড়ে পড়ল ইরানি ড্রোন। তারপরই বন্দরের একটি অংশে আগুন লেগে যায়। ভয়াবহ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি শেফিল্ড টাইমস ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে একটি ‘সুইসাইড’ ড্রোন আল-জাইমা বন্দরের দিকে এগিয়ে আসছে। তারপরই সেটি সেখানে আছড়ে পড়ে।

{link} 

  ভয়াবহ বিস্ফোরণের পর বন্দরের একাংশ লেগে যায় আগুন। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুলস্থূল পড়ে গিয়েছে ওমানে। প্রসঙ্গত, মার্কিন হামলার পালটা জবাবে কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তারা। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো রবিবার হামলা চলে আমেরিকার বিমানবাহী রণতরী আক্রাহাম লিঙ্কনের উপর। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি, কাতারের রাজধানী দোহা, এবং বাহরিনের রাজধানী মানামাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

সর্বশেষ আপডেট: