Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

US Iran War: ফের ভারতের পাশে অবস্থান করছে ইরানের রণতরী! জলসীমায় উদ্বেগ

Loading... আন্তর্জাতিক
US Iran War: ফের ভারতের পাশে অবস্থান করছে ইরানের রণতরী! জলসীমায় উদ্বেগ
#USA Iran War News #Iran Israel War #Bengali News #Iran USA Conflict #Iran War News #International News. সংবাদ #ইরান খবর #ইরান যুদ্ধ #ইরান রণতরী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে আমেরিকা ও ইরান যুদ্ধ অনেকটা ভারত মহাসাগরের এসে পড়েছে। আবার ইরানের রণতরী ভারতেরই পাশে। ভারতের ভাবনার যথেষ্ট কারণ আছে। ভারত মহাসাগরে মার্কিন হামলায় ধ্বংস হয়েছে ইরানের রণতরী। তারপরেও ওই এলাকায় এসে ভিড়ল ইরানের আরেক যুদ্ধজাহাজ! জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারত মহাসাগরে চলাকালীন শ্রীলঙ্কার একটি বন্দরে নোঙর করেছে আইআরআইএনএস বুশেহর। প্রশ্ন উঠছে, বুধবারই মার্কিন টর্পেডোর আঘাতে গুঁড়িয়ে গিয়েছে আইআরআইএস ডেনা। তারপরেও কেন ভারত মহাসাগরীয় এলাকায় ঘোরাফেরা করছে ইরানের যুদ্ধজাহাজ? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে জানিয়েছেন, বৃহস্পতিবার কলম্বো বন্দরে এসে পৌঁছেছে ইরানের যুদ্ধজাহাজ। ওই জাহাজে ২০৮ জন রয়েছেন। কলম্বো থেকে ওই জাহাজ ত্রিঙ্কোমালি বন্দরে পাঠানো হবে।

{link}

  এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, ইরানে যুদ্ধের আবহে কেন সেদেশের জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দিল শ্রীলঙ্কা? অনুরা জানিয়েছেন, আইআরআইএনএস বুশেহরের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। মানবিক কারণেই জাহাজটিকে শ্রীলঙ্কায় আশ্রয় দেওয়া হয়েছে। জাহাজ থেকে কর্মীদের নিরাপদে বের করা হয়েছে। অনুরার কথায়, “মানবিক কারণে যদি কেউ সাহায্য চায়, তাহলে আমরা নিরপেক্ষ থাকব এবং সাহায্য করব। কারোর প্রাণহানি কাম্য নয়। উল্লেখ্য, শ্রীলঙ্কা থেকে রপ্তানি হওয়া চায়ের সবচেয়ে বড় ক্রেতা ইরান। বৃহস্পতিবার থেকেই আইআরআইএস ডেনার উপর মার্কিন হামলায় মৃতদের দেহ হস্তান্তর করছে কলম্বো। সেদিনই ইরানের জাহাজকে সাহায্যও করছে তারা। অনেকেই মনে করছেন, এই জাহাজের উপরেও হামলা করতে পারে আমেরিকা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ভারত মহাসাগরীয় এলাকায় যুদ্ধের আঁচ পড়ার সম্ভাবনা বাড়বে কি?

সর্বশেষ আপডেট: