Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Afghanistan Pakistan War: আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের! সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

Loading... আন্তর্জাতিক
Afghanistan Pakistan War: আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের! সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি
#Afghanistan #Pakistan #Pakistan Afghanistan War #War News #PAK AFG War #Bengali News #International News Today #পাকিস্তান #পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ #সংবাদ #যুদ্ধ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার যুদ্ধ আটকানো গেলো না। অনেকদিন ধরেই পাক-আফগান সীমান্তে ছোট যুদ্ধ লেগেই ছিল। কিন্তু এবার পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। দুটি ইসলামিক দেশের মধ্যে যুদ্ধ। আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় আকাশপথে হামলা চালিয়েছে পাক ফৌজ। জানা গিয়েছে, শুক্রবারও কাবুল এবং কান্দাহারে হামলা চালানো হয়েছে। তারপরেই পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ঘোষণা করেন, এবার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সরাসরি যুদ্ধ হবে।শুক্রবার কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আফগান প্রশাসন সূত্রে খবর, গত রবিবার পকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের।

{link} 

  সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। দুপক্ষেই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ লেখেন, ‘আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। এবার তোমাদের সঙ্গে সরাসরিভাবে যুদ্ধ হবে।’ আফগানিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধকে ‘অপারেশন গজব লিল হক’ নাম দিয়েছে ইসলামাবাদ। তাদের দাবি, পাক হামলায় ১৩৩ জন আফগান সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের দাবি, ৫৫ জন পাক সেনাকে খতম করেছে তারা। তবে দুই পক্ষের বক্তব্যে সত্য়তা যাচাই করা হয়নি। সূত্রের খবর, শুক্রবার সকালে টানা দু’ঘণ্টা ধরে গুলি এবং যুদ্ধবিমানের আওয়াজ শোনা গিয়েছে কাবুলে। তালিবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার ‘ডেরা’ কান্দাহারেও হামলা হয়েছে বলে খবর। যুদ্ধ ঘোষণার পরেই হুঙ্কার দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যাবতীয় আগ্রাসন গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে পাক ফৌজের। গোটা দেশ সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে।”

সর্বশেষ আপডেট: