Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump: ইরানের অস্ত্রেই ধ্বংস হয়েছে ইরানের স্কুল! যুদ্ধের আবহে বিস্ফোরক দাবি ট্রাম্পের

Loading... আন্তর্জাতিক
Donald Trump: ইরানের অস্ত্রেই ধ্বংস হয়েছে ইরানের স্কুল! যুদ্ধের আবহে বিস্ফোরক দাবি ট্রাম্পের
#Trump News #Iran News #Iran Bombing #Iran School Bombing #Bengali News #Iran USA War #Iran USA Conflict #সংবাদ #ট্রাম্প #ইরান #মার্কিন যুক্তরাষ্ট্র

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার ট্রাম্প ইরানের স্কুল ধ্বংসের পিছনে ইরানকেই দায়ী করল। আমরা জানি গত ২৮ ফেব্রুয়ারি ধ্বংস হয়ে যায় ইরানের এক বালিকা বিদ্যালয়। মৃত্যু হয় শতধিক ছাত্রীর। এবার নতুন তথ্য উপস্থিত করলো ট্রাম্প। এই ঘটনায় এবার তেহরানকেই কাঠগড়ায় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, “এটা ওদেরই কাজ। ওদের অস্ত্রের নিশানা ঠিক নয়।” শনিবার ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ইরান নিজেই এই ঘটনা ঘটিয়েছে। ওদের অস্ত্রশস্ত্রের নিশানা ঠিক নয়। অন্য স্থানে নিশানা করতে গিয়ে স্কুলে হামলা চালিয়ে বসেছে।” ঘটনাচক্রে, দিন কয়েক আগে মার্কিন সরকারের এক সূত্র দাবি করেছিল, ইরানে স্কুলে হামলার ঘটনায় জড়িত আমেরিকাই। এই পরিস্থিতিতে পালটা ইরানকেই কাঠগড়ায় তুললেন ট্রাম্প। তবে ওই মার্কিন দাবি নিয়ে হোয়াইট হাউস কোনও প্রতিক্রিয়া দেয়নি।

{link}

ইরানে স্কুল হামলার তদন্ত করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে তদন্ত কতদূর এগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আমেরিকার হাতে কী কী তথ্যপ্রমাণ রয়েছে, তা-ও জানা যায়নি। কিন্তু মার্কিন সরকারের এক কর্তা জানিয়েছেন, ইরানের ওই স্কুলটিতে আমেরিকার সেনাই গোলাবর্ষণ করেছে। তবে তদন্ত প্রক্রিয়া নিয়ে হোয়াইট হাউস মুখ খুলতে নারাজ।

সর্বশেষ আপডেট: