Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump: নিত্য-নতুন শুল্কনীতি নিয়ে বিরক্তি! ট্রাম্পকে গদিচ্যুত করতে চান তাঁরই দেশের ৬০% মানুষ

Loading... আন্তর্জাতিক
Donald Trump: নিত্য-নতুন শুল্কনীতি নিয়ে বিরক্তি! ট্রাম্পকে গদিচ্যুত করতে চান তাঁরই দেশের ৬০% মানুষ
#USA News #Donald Trump News #US Tariff War #Tariff War #Bengali News #Trump News #Bengali News #সংবাদ #ট্রাম্প #রাজনীতি #মার্কিন যুক্তরাষ্ট্র

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অন্য কোনো কারণে নয়, স্রেফ ট্রাম্পের নিত্য নতুন শুল্কনীতি নিয়ে বিরক্ত দেশের মানুষ। ফলে তারা খুবই ক্ষুব্ধ। দেশের ৬০ শতাংশ মানুষ চান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাক। সম্প্রতি মার্কিন সমীক্ষক সংস্থা প্রকাশ্যে এনেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে দেশ চালাচ্ছেন তাতে একেবারেই খুশি নন সেখানকার জনগণ। বিশেষ করে এই সরকারের শুল্ক নীতি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট ও Ipsos’ KnowledgePanel এর মাধ্যমে আমেরিকাজুড়ে এই সমীক্ষা চালান হয়। এই সমীক্ষায় সে দেশের বেশিরভাগ মানুষ ট্রাম্পের শুল্ক নীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসন ও সামগ্রিক অর্থনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। দেশের দুই-তৃতীয়াংশ মানুষ (প্রায় ৬৫%) মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন।

{link}

  আমদানিকৃত পণ্যে অধিক শুল্ক চাপানোর বিরোধিতায় সরব ৬৪ শতাংশ, ৬২ শতাংশ মানুষ ট্রাম্পের বৈদেশিক নীতিকে ভুল বলে মনে করেন। ৫৮ শতাংশ মানুষ অভিবাসন ও ৫৭ শতাংশ মানুষ মনে করেন সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন ট্রাম্প। রিপোর্ট বলছে, ২০২১ সালে ট্রাম্প যখন ক্ষমতা হারান সেই সময়েও আমেরিকার জনগণ একইরকম বিরক্ত ছিলেন ট্রাম্পের উপর। সেই সমীক্ষা রিপোর্টের সঙ্গে এই রিপোর্টেরও আশ্চর্য মিল। তবে ট্রাম্পের উপর বিরক্ত হলেও ডেমোক্র্যাটদের উপর বিশেষ আস্থা নেই মার্কিনিদের। আমেরিকার জনগণ কাদের বেশি বিশ্বাস করেন সে প্রশ্নের উত্তরে ৩৩ শতাংশ মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছে, সেখানে ডেমোক্র্যাটরা (৩১%) এবং ৩১ শতাংশ মানুষ কারও উপরই আস্থা রাখেন না।

সর্বশেষ আপডেট: