Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh News: এবার শান্ত হবে বাংলাদেশ! BNP -এর জয়ে প্রতিক্রিয়া দিলীপের

Loading... আন্তর্জাতিক
Bangladesh News: এবার শান্ত হবে বাংলাদেশ! BNP -এর জয়ে প্রতিক্রিয়া দিলীপের
#Bangladesh Update #Bangladesh Election #Dilip Ghosh #Tarique Rahman #Bangladesh Government #Bengali News #সংবাদ #বাংলাদেশ #বাংলাদেশ খবর #তারেক রহমান

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে তারেক রহমানের নেতৃত্বে সরকার গড়তে চলেছে বিএনপি। আর তখনই সামনে আসছে বিভিন্ন বার্তা। শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরমে উঠেছিল তা নিয়ে বারবার ফুঁসে উঠেছিল বঙ্গ বিজেপি। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন দিলীপ ঘোষ। দীপু দাস হত্যাকাণ্ডে মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বিএনপি ক্ষমতায় আসতেই বাংলাদেশ শান্ত হবে বলেই মনে করছেন দিলীপ। ভারতের সঙ্গে সম্পর্ক মধুর হবে বলেও আশাবাদী তিনি। তিনি বলেন,'এবার বাংলাদেশ শান্ত হবে।'

{link} 

  তবে আশঙ্কার বিষয় একটা আছে। ঢাকায় অভাবনীয় সাফল্য পেয়েছে জামাত। আর জামাত যে চূড়ান্ত ভারত বিরোধী, হিন্দু বিরোধী তা স্পষ্ট। তবে সেটা কোনো সমস্যা হবে না। আশাকরা যায়, নতুন বাংলাদেশ আর পাকিস্তানের তলপিবাহক না হয়ে স্বাধীন ভাবেই চলবে। তাহলেই ভারতের সঙ্গে তাদের পুরোনো বন্ধুত্ব আবার ফিরে আসবে।

সর্বশেষ আপডেট: