Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump: যুদ্ধপাগল ট্রাম্পের পরবর্তী লক্ষ 'Cuba'! শঙ্কায় ফিদেল কাস্ত্রোর দেশের ভবিষ্যৎ

Loading... আন্তর্জাতিক
Donald Trump: যুদ্ধপাগল ট্রাম্পের পরবর্তী লক্ষ 'Cuba'! শঙ্কায় ফিদেল কাস্ত্রোর দেশের ভবিষ্যৎ
#USA #Trump News #USA Attack #War News #Cuba #Fidel Castro #USA Foreign Policy #সংবাদ #ট্রাম্প #কিউবা খবর #মার্কিন অগ্রাসন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প শান্তিতে 'নোবেল' পুরস্কার পাবার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এবার তিনি ফিরে এসেছেন স্বরূপে। তিনি একজন  আগ্রাসী শাসক - আমেরিকার ধারে-কাছের সমস্ত শক্তিকে গ্রাস করতে এবার তিনি উঠেপরে লেগেছেন। এবারে ট্রাম্পের শেন দৃষ্টি পড়েছে কিউবার উপর। ভেনেজুয়েলা, ইরানের পর এবার মার্কিন প্রেসিডেন্টের নজর রয়েছে কিউবার উপর। তিনি বলছেন, 'আপাতত যুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করাই প্রধান টার্গেট।' তারপর? তালিকায় পরবর্তী দেশ, কিউবা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শেষ হলে আমেরিকা কিউবাকে পরবর্তী কূটনৈতিক চালে মাত করতে উদ্যত। হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি সিএফ-এর মেজর লিগ সকার চ্যাম্পিয়নশিপ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমরা আগে এই যুদ্ধটা শেষ করতে চাই।' এখানে তিনি ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের কথা উল্লেখ করেছেন। এরপরই সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'মাত্র কিছুটা সময়ের ব্যাপার, তারপর আপনারা আবার কিউবাতে যাবেন।' ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 'কিউবা আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। অনেক কিউবান-আমেরিকান ভবিষ্যতে আবার কিউবার ফিরে যেতে পারবেন।'

{link}

  ট্রাম্প আরও বলেন, 'ইরানের নেতারা এখন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করতে চাইছেন।' তাঁর কথায়, 'ওরা ফোন করে বলছে, কীভাবে আমরা একটি চুক্তিতে আসতি পারি, জানান।' আমেরিকার প্রেসিডেন্ট ইরানি কূটনীতিকদের উদ্দেশে বলেন, 'যাঁরা সহযোগিতা করবে, তাঁরা একটি তুন ও উন্নত ইরান গঠনে ভূমিকা রাখতে পারবে। তবে সংঘাত চালিয়ে গেলে কঠোর পরিণতি হবে।' যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজার কিছুটা প্রভাবিত হলেও এখন তা স্থিতিশীল হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'পরিস্থিতি সামাল দিতে আমেরিকাকে সাময়িক ভাবে অগ্রাধিকারে পরিবর্তন আনতে হয়েছে।' হোয়াইট হাউসের মতে. আপাতত ইরান যুদ্ধই প্রধান অগ্রাধিকার। তবে সংঘাত শেষ হতে আমেরিকার পরবর্তী কৌশলগত মনোযোগ দ্রুত কিউবার দিকে যেতে পারে।

সর্বশেষ আপডেট: