Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Iran News: যুদ্ধের কালো আঁধারে ইরানের আকাশ-বাতাস জুড়ে বিষাক্ত তেলের গন্ধ! ভয়াবহ দূষণের গ্রাসে পরিবেশ

Loading... আন্তর্জাতিক
Iran News: যুদ্ধের কালো আঁধারে ইরানের আকাশ-বাতাস জুড়ে বিষাক্ত তেলের গন্ধ! ভয়াবহ দূষণের গ্রাসে পরিবেশ
#Iran #Iran War News #Iran War Update #Iran Environment #Tehran News #Bengali News #USA Iran Conflict #সংবাদ #ইরান পরিবেশ দূষণ #ইরান দূষণ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইজরাইলের আক্রমনে ধ্বংসস্তুপে পরিনত হতে চলেছে ইরানের তেলের ডিপো গুলো। এই ভয়ঙ্কর রূপে ক্ষুব্ধ ইজরাইলের দাদা আমেরিকাও। বেছে বেছে তেহরানের তেলের ডিপোগুলিতে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel Strike Iran Oil Field)। তিরিশটি তেলের ডিপোয় হামলা চালানো হয়েছে বলে খবর। যার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। ধোঁয়ার কুণ্ডলী এতটাই বড় যে পার্শবর্তী এলাকা কারাজ থেকেও তেহরানের আকাশের ধোঁয়া দেখা গিয়েছে। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে রাজপথের দু’পাশে আগুনের নদী! তেল আভিভ যে এভাবে তেলের ডিপোয় হামলা চালাবে তা নাকি বুঝতে পারেনি ‘বন্ধু’ আমেরিকাও। প্রকাশ্যে এসেছে তেহরানে থাকা সিএনএন-এর এক সাংবাদিকের ভিডিও। তিনি দাবি করেছেন, তেলের ডিপোতে হামলা হয় শনিবার রাতে। পরদিন সকালে মেঘহীন আকাশ থেকে আচমকা বৃষ্টিপাত শুরু হয়। জলের মধ্যে মিশ্রিত ছিল তেল।

{link}

  রবিবার সকালেও শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল তেহরানবাসীর। কারণ আগুন নিভলেও তখনও বাতাসে কালো ধোঁয়ার রেশ থেকে গিয়েছিল। তবে ইরানের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তেলের ডিপোতে হামলার পরেও মূল রিজার্ভারগুলি অক্ষত রয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে যেন প্রলয়ের ছাপ লক্ষ করেছেন নেটিজেনরা। আকাশময় আগুনের হলকা ও ধোঁয়ার দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলে। উল্লেখ্য, ইজরায়েলের হামলায় আহত ইরানের নয়া সুপ্রিম লিডার আয়াতোল্লার পুত্র মোজতবা খামেনেই! ইহুদি সংবাদমাধ্যম টাইমস অফ ইজরায়েল ইরানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে। জানা যাচ্ছে, যুদ্ধের জেরেই আহত হয়েছেন মোজতবা।

সর্বশেষ আপডেট: