Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Middle-East War: 'মোদির একটা ফোনেই বন্ধ হতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ', দাবি হুসেন হাসান মির্জার

Loading... আন্তর্জাতিক
Middle-East War: 'মোদির একটা ফোনেই বন্ধ হতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ', দাবি হুসেন হাসান মির্জার
#Narendra Modi #Iran #Iran Israel News #Middle East War News #UAE #Hussain Hassan Mirza #Bengali News #সংবাদ #নরেন্দ্র মোদি খবর #মধ্যপ্রাচ্য #যুদ্ধ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে নরেন্দ্র দামোদর মোদীর একটা বিশেষ অবস্থান আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হবার কোনো লক্ষণ এখনও দেখে যাচ্ছে না। এই অবস্থায় ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জার দাবি, আমেরিকা বা ইরান নয়, এই লড়াই একটি ফোনেই থামিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ইরান ও ইজরায়েলের রাষ্ট্রপ্রধানদের কাছে মোদি ফোন করলেই সংঘাতে যবনিকা নামতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা জানিয়েছেন, ”ইরান ও ইজরায়েলের রাষ্ট্রশক্তির কাছে মোদির একটি ফোন সব সমস্যার সমাধান করে দিতে পারে। একটাই ফোন।” কিন্তু কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন তিনি? এই প্রশ্নের জবাবে মির্জা বলছেন, তাঁর এই আত্মবিশ্বাস জন্মেছে পশ্চিম এশিয়ার দেশগুলির নেতাদের মধ্যে মোদির প্রভাবের দিকটি লক্ষ করে। পাশাপাশি তাঁর দাবি, আরব আমিরশাহির এই যুদ্ধে জড়িয়ে পড়ার কোনও অভিপ্রায় নেই। তাঁর কথায়, ”ওরা আমাদের মাটিতে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। এটা একেবারেই মানা যায় না।”

{link}

  প্রসঙ্গত, ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিক ভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

সর্বশেষ আপডেট: