Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India USA Trade: শর্তে একাধিক বদল! ভারত-মার্কিন শুল্ক চুক্তির ভাষা পাল্টে ফেলছেন ট্রাম্প

Loading... আন্তর্জাতিক
India USA Trade: শর্তে একাধিক বদল! ভারত-মার্কিন শুল্ক চুক্তির ভাষা পাল্টে ফেলছেন ট্রাম্প
#India #India Trade #India USA Trade Deal #Trade #Donald Trump #Bengali News #India USA Relation #Trade Contact #সংবাদ #ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক #বাণিজ্য চুক্তি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সকলেই বলছেন, ট্রাম্প তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আগেই। তাকে বিশ্বাস   করা বোকামো। এবারও সেই ঘটনাই ঘটছে। ভারত-আমেরিকার মধ্যে হতে চলেছে বাণিজ্য চুক্তি। সকলেই এই চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলছেন। তবে চুক্তি হওয়ার আগেই বদলাতে শুরু করেছে চুক্তিতে থাকা শর্ত। আমেরিকা দাবি করেছিল, এই চুক্তি হয়ে গেলে ভারত বেশ কিছু ডালের উপরে শুল্ক কমিয়ে দেবে। যদিও ভারত সাফ জানিয়েছিল, তারা এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি। চাপের মুখে পড়ে দুই দেশের বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তন করল হোয়াইট হাউস। ডালের উপরে শুল্ক কমানোর দাবি রাতারাতি বাদ দিল। পাশাপাশি ভারতের আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতির যে দাবি করেছিল আমেরিকা, তাতেও বেশ কিছু শব্দবন্ধে পরিবর্তন এনেছে।

{link}

  আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পরই প্রশ্ন উঠেছিল ভারতীয় কৃষকদের ভবিষ্যত নিয়ে। তবে সরকারের তরফে আশ্বস্ত করে বলা হয়েছিল যে দেশের কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে এই বাণিজ্য চুক্তিতে। ভারতের কৃষিবাজারকে সুরক্ষিত রাখা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে, আমেরিকার এই বাণিজ্য চুক্তির ফ্যাক্টশিটে পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার হোয়াইট হাউসের ফ্যাক্টশিটে উল্লখ ছিল যে সমস্ত আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল পণ্য, খাদ্যপণ্য, বাদাম, বিভিন্ন ডাল, তাজা ও প্রক্রিয়াজাত ফল, সোয়াবিন তেল, ওয়াইন সহ একাধিক পণ্যের উপরে ভারত শুল্ক কমাবে বা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। তবে আজ যে আপডেটেড শিট দেওয়া হয়েছে, তাতে ডালের উল্লেখ নেই।

সর্বশেষ আপডেট: