Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Pakistan Afganistan War: আফগান-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে ট্রাম্প! ভারতের জন্য উদ্বেগ

Loading... আন্তর্জাতিক
Pakistan Afganistan War: আফগান-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে ট্রাম্প! ভারতের জন্য উদ্বেগ
#Pakistan News #Afghanistan #Afghanistan Pakistan War #Afghan Pak War #Donald Trump #Narendra Modi #সংবাদ #ভারত #পাকিস্তান #পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ #যুদ্ধ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বাভাবিক কারণেই ভারতের পক্ষে এই বার্তা ততটা ভালো না। কারণ ভিতরে ভিতরে ভারত কিন্তু তালিবানদের সমর্থন করছে। রক্তক্ষয়ী এই সংঘাত নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কার্যত জানিয়ে দিলেন, আফগান যুদ্ধে ‘বন্ধু’ ইসলামাবাদকেই সমর্থন করছে আমেরিকা। পাশাপাশি, ভারতের উদ্বেগ বাড়িয়ে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে জমে ভালো।” শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এই যুদ্ধে আমি হস্তক্ষেপ করব। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাদের প্রধানমন্ত্রী একজন মহান নেতা। তাদের সেনা সর্বাধিনায়কও মহান। দু’জনকে আমি সত্যিই অনেক সম্মান করি। পাকিস্তান ভালো কাজ করছে।” ট্রাম্পের পাশাপাশি মার্কিন বিদেশ দপ্তরও পাকিস্তানকে সমর্থন জানিয়েছে।

{link}

  আমেরিকার বিদেশ দপ্তরের এক মুখপাত্র বলেন, “তালিবানের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে ওয়াশিংটন সমর্থন করে। তালিবান সন্ত্রাসবাদ-বিরোধী নীতির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা রক্ষা করতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। হিংসার দ্বারা গোটা অঞ্চলটিকে অস্থিতিশীল হয়ে উঠেছে। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি জঙ্গি কার্যকলাপ চালিয়ে য়াওয়ার জন্য আফগান ভূখণ্ডকে ব্যবহার করছে।” কূটনৈতিক মহলের একাংশের মতে, তালিবানকে এতদিন নির্মূল করতে পারেনি আমেরিকা। তাই এই সুযোগে পাকিস্তানকে সমর্থন করে লাভের গুড় খাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

সর্বশেষ আপডেট: