Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

US Iran War: দোড়গোড়ায় মার্কিন-ইরান যুদ্ধ! দ্রুত ভারতীয়দের দেশ ছাড়ার নির্দেশ দূতাবাসের

Loading... আন্তর্জাতিক
US Iran War: দোড়গোড়ায় মার্কিন-ইরান যুদ্ধ! দ্রুত ভারতীয়দের দেশ ছাড়ার নির্দেশ দূতাবাসের
#USA #Iran #USA Iran Conflict #War News #USA Iran War Update #Bengali News #Indian Embassy #সংবাদ #মার্কিন যুক্তরাষ্ট্র #ইরান #মার্কিন ইরান যুদ্ধ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আর মনেহয় দেরি নেই। যুদ্ধ শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যে। আমেরিকান সেনাবাহিনী ধীরে ধীরে ঘিরে ফেলছে ইরানকে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছড়ার নির্দেশ দিল দূতাবাস। সোমবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান। নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্রও নিজেদের হাতের কাছে তৈরি রাখুন। ইরানে যে সমস্ত জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই স্থানগুলি এড়িয়ে চলুন।’  

{link}

  যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সেগুলি হল – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯,  +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।

{link}
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই দু’দেশের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে তারা। মার্কিন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের কথায়, “চলতি সপ্তাহেই ট্রাম্প কোনও সিদ্ধান্ত নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তিনি গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন।”

সর্বশেষ আপডেট: