Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump:গাজা ও ইজরাইলি যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটতে চলেছে এবার! 

Loading... আন্তর্জাতিক
Donald Trump:গাজা ও ইজরাইলি যুদ্ধের  সম্পূর্ণ অবসান ঘটতে চলেছে এবার! 
#Donald Trump #US President #Gaza #International News #ট্রাম্প #ডোনাল্ড ট্রাম্প #মার্কিন প্রেসিডেন্ট #গাজা #ইজরাইল

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার মাথায় ট্রাম্প। এবার গাজা ও ইজরইলি যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার জন্য অভিনব শান্তি চুক্তি আনলেন ট্রাম্প। সম্পূর্ণভাবে অস্ত্র প্রত্যাহার করবে হামাস। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, গাজায় অসামরিক সরকার গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ। আগামী দিনে হামাস অস্ত্র প্রত্যাহার করবে। এলাকা ছেড়ে চলে যাবে ইজরায়েলি ফৌজও। প্রসঙ্গত, প্রায় আড়াই বছর ধরে চলা ইজরায়েল-হামাস যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ট্রাম্প নিজস্ব সোশাল মিডিয়ায় লেখেন, ‘বোর্ড অফ পিস এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।’ ট্রাম্প আরও জানিয়েছেন, হামাস অস্ত্রত্যাগ করলেই গাজা থেকে বিদায় নেবে ইজরায়েলি ফৌজ। 

  তৈরি হবে প্যালেস্টাইনের নতুন পুলিশ বাহিনী যারা গাজার আইনশৃঙ্খলা রক্ষার ভার নেবে। সফলভাবে মধ্যস্থতার জন্য মিশর, কাতার এবং তুরস্ককে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। খাতায়কলমে ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। কিন্তু বৃহস্পতিবারও ইজরায়েলি হামলায় গাজায় দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে। যদিও ট্রাম্পের এই ঘোষণা নিয়ে মুখ খোলেনি বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। অন্যদিকে হামাসের এক কর্তা জানিয়েছেন, অস্ত্রত্যাগ ইস্যুতে আমরা সহমত হয়েছি। ইজরায়েলি সেনা কবে বিদায় নেবে সেই নিয়েও একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিনের মধ্যে ট্রাম্পের এই ঘোষণা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।

সর্বশেষ আপডেট: