Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 08/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump: অল্পের জন্য রক্ষা পেলো মার্কিন প্রেসিডেন্টের কপ্টার!

Loading... আন্তর্জাতিক
Donald Trump: অল্পের জন্য রক্ষা পেলো মার্কিন প্রেসিডেন্টের কপ্টার!
#Trump #US #US President #America #Mystry #আমেরিকা #কপ্টার #মার্কিন প্রেসিডেন্ট

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একটা বড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপ্টার। মাঝ রাস্তায় এমন বিপত্তি কেউ আশা করে নি। বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার। বরাত জোরে রক্ষা পেলেন তিনি। কিন্তু কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের কপ্টারটি অ্যান্ড্রুস বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক একই সময়ে ওয়াশিংটন বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানও টেক অফ করে। মাঝ আকাশে সেই উড়ানটির খুব কাছে চলে আসে মার্কিন প্রেসিডেন্টের কপ্টার। 

প্রশ্ন উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট বলে কথা! তা সত্বেও কিভাবে এটা হলো? এর পিছনে কি কোনো নাশকতা থাকতে পারে? যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই কপ্টার এবং বিমানটি দূরে সরে যায়। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বরাত জোরে রক্ষা পান মার্কিন প্রেসিডেন্ট।  কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, উড়ান দু’টির মধ্যকার নিরাপদ দূরত্বের ব্যবধানে ক্ষণিকের জন্য বিচ্যুতি ঘটেছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সব দিক খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

সর্বশেষ আপডেট: