Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump: এই মুহূর্তে আত্মসমর্পন করলে ইরানকে সব দিক থেকে সাহায্য করা হবে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের

Loading... আন্তর্জাতিক
Donald Trump: এই মুহূর্তে আত্মসমর্পন করলে ইরানকে সব দিক থেকে সাহায্য করা হবে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের
#Trump News #USA Iran War #US Iran Conflict #Iran Israel War #Iran War Update #Bengali News #International News #ট্রাম্প খবর #ডোনাল্ড ট্রাম্প #মার্কিন যুক্তরাষ্ট্র #ইরান #ইরান খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের গলায় সেই দাদাগিরির সুর। ও চাইছে ইরান আত্ম সমর্পন করুক। পরে ইরানের ভবিষ্যৎ নিয়ে তারা ভাববে। বৃহস্পতিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘কোনও কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’ ট্রাম্প বলেন, “নতুন নেতৃত্ব আসার পর ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবার শক্তিশালী করতে কাজ করা হবে।” 

{link}

  মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তিনি অগ্রজ ভূমিকা পালন করতে চান। ব্যক্তিগতভাবে যেভাবে তিনি ভেনেজুয়েলার নেতা নির্বাচন করেছেন, ঠিক সেই ভাবেই তিনি ইরানের নতুন নেতা খুঁজতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, সপ্তম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান যে এতো সহজে মাথা নোয়াবে না তা সহজেই বোঝা যাচ্ছে। তাই যুদ্ধ চলবে বলেই মনে করছেন নাগরিক মহল।

সর্বশেষ আপডেট: