Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Russia WhatsApp Ban: পুতিনের রাশিয়ায় নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ! কেন এই কড়া পদক্ষেপ?

Loading... আন্তর্জাতিক
Russia WhatsApp Ban: পুতিনের রাশিয়ায় নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ! কেন এই কড়া পদক্ষেপ?
#Russia News #Chatting App #WhatsApp Banned #Whatsapp News #WhatsApp #Bengali News #Russia Update #হোয়াটসঅ্যাপ #হোয়াটসঅ্যাপ খবর #সংবাদ #রাশিয়া

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রশ্ন উঠেছে যে হোয়াটস অ্যাপ নিষিদ্ধ করা কি গণতন্ত্রর উপর হস্তক্ষেপ নয়? প্রশ্ন যাই হোক, ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে জানানো হয়েছে, রুশ আইন মেনে চলতে ব্যর্থ হওয়াতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজের ঘরেই প্রশ্নের মুখে পড়েছে রুশ সরকার। তাই বাকস্বাধীনতা দমন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে রুশ নাগরিকদের দেশের তৈরি ‘ম্যাক্স’ মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে রাশিয়ার সরকার। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মেটা রাশিয়ার আইন এবং সংশ্লিষ্ট নিয়মাবলী মেনে চলছে না। এর জেরেই হোয়াটসঅ্যাপকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসাবে নাগরিকরা ম্যাক্স ব্যবহার করতে পারেন। এটি দেশের তৈরি।”

{link}

  বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে। এটি সুরক্ষা বলয় হিসাবে কাজ করে। এর ফলে বার্তার বিষয়বস্তু প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ পড়তে পারে না। কিন্তু ‘ম্যাক্স’-এ এধরনের কোনও সুরক্ষা বলয় নেই। ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন হতে পার। ওয়াকিবহল মহলের একাংশের দাবি, পুতিন সরকার নাগরিকদের উপর নজরদারি চালাতেই ‘ম্যাক্স’ অ্যাপটিকে প্রচার করছে। যদিও রুশ সরকারের আধিকারিকরা সেই দাবি খারিজ করে দিয়েছে। এদিকে সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের পর কোপে পড়তে পারে টেলেগ্রামও। সেটিকেও শীঘ্রই রাশিয়ায় নিষিদ্ধ করা হতে পারে।

সর্বশেষ আপডেট: