শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রূদ্র হুঙ্কারে নেপাল এখন বিদ্ধস্ত। বার বার করে প্রকৃতির আক্রমনে নেপালের মৃত্যু বেড়েই চলেছে। এবার একটা পুরো পাহাড় ধসে পড়লো। চলতি বছরের ২৬ অগস্ট গোটা দেশকে নাড়িয়েছিল নেপালের বিপর্যয়। হাজারের মতো মানুষের মৃত্যু পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এবারের ঘটনাস্থল মুস্তাং। সেখানে এক প্রকার ধসে গেল গোটা পাহাড়। বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে বাংলায়। এই নিম্নচাপটি পৌঁছে গিয়েছিল উত্তর প্রদেশ পর্যন্ত। ফলে নেপালেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। কোথাও তিনশো মিলিমিটার কোথাও বা ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর জেরে নেপালের সব নদী ফুলে ফেঁপে ছিল।মুস্তাং, মানাং সহ প্রচুর এলাকায় পাহাড় ধসে গিয়েছে। কালিগণ্ডকী নদীর জলে পুরো ভেসে গিয়েছে পাহাড়। একটি ভিডিয়ো সামনে এসেছে। যা দেখে মনে হচ্ছে পুরো পাহাড় যেন গলে গিয়েছে। খাদের পাশে যে সমস্ত গ্রাম ছিল সেগুলি কার্যত ভেসে গিয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ২৪ জনের। নিখোঁজ বহু।
গত বুধবার (২৬ অগস্ট) যখন নেপালে হড়পা বান নেমে আসে, তাতে ভেসে যায় হাজার হাজার মানুষ। এরপর নতুন করে ফের প্রকৃতির তাণ্ডব সেখানে। তবে শুধু মুস্তাং বা মানাং নয়। ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের তরাইয়েও চোখের সামনেই বাড়ি ধসে গিয়েছে। একই সঙ্গে রবিবার মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গে ভয়াবহ তুষারধসে মৃত্যু হয়েছে ২ জনের। নিখোঁজ ১০ জন।নেপাল ভালো নেই। এভাবে বার বার আক্রমনে একদিন না শেষ হয়ে যায় এমন সুন্দর পাহাড়ি রাষ্ট্র।

