Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh: বাংলাদেশের অনুরোধে পুনরায় চালু হতে চলেছে মৈত্রী এক্সপ্রেস

Loading... আন্তর্জাতিক
Bangladesh: বাংলাদেশের অনুরোধে পুনরায় চালু হতে চলেছে মৈত্রী এক্সপ্রেস
#Bangladesh Update #Maitri Express #West Bengal News #Kolkata Dhaka Express #Bangladesh India Relation #সংবাদ #রাজনীতি #বাংলাদেশ খবর #মৈত্রী এক্সপ্রেস #খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার নতুন বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে উৎসাহ দেখাচ্ছে। সমস্ত বিভেদ ভুলে আবার নতুন করে দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু করতে ভারত সরকারকে অনুরোধ করেছে। ঢাকা থেকে চিঠি আসতেই স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকও তৎপর হয়েছে। পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবেন তারা। ইতিমধ্যেই পূর্ব রেলকে চিঠি দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হাসিনা সরকারের পতনের পর এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে দুই পড়শি দেশের সম্পর্কে অবনতি হয়েছিল। বন্ধ হয়েছিল সীমান্ত। ভিসা দেওয়াও বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা এবং অন্যান্য ভিসা চালু করেছে ভারত সরকার।

  ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনের তরফে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সেই চিঠির বক্তব্যসহ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি (নম্বর –2026/TT-VI/71/BDR/03) দিলেন রেল মন্ত্রকের ট্রাফিক ট্রান্সপোর্ট (এফ) এক্সিকিউটিভ ডিরেক্টর। চিঠিতে জানানো হয়েছে, ২০২৪ সালের গত ১৯ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যেই রেল পরিষেবা পুনরায় শুরু করা যায় কিনা, তা নিয়ে ঢাকার তরফে আবেদন পত্র এসেছে।সূত্রের খবর, বাংলাদেশে তারেক রহমানের সরকারের আমলে পরিস্থিতি যেহেতু আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে, তাই রেল মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, ঢাকা প্রশাসন চাইছে ২০২৪ সালের ১৯ জুলাই মৈত্রী এক্সপ্রেস বন্ধ হওয়ার আগে সপ্তাহে যেরকম পাঁচ দিন চলত, সেই একইভাবে পরিষেবা শুরু করা হোক।

সর্বশেষ আপডেট: