Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh: জ্বালানির তীব্র অভাব! বাংলাদেশে চালু হল ওয়ার্ক ফ্রম হোম

Loading... আন্তর্জাতিক
Bangladesh: জ্বালানির তীব্র অভাব! বাংলাদেশে চালু হল ওয়ার্ক ফ্রম হোম
#Bangladesh News #Work From Home #Bengali News #bangladesh news #WFH #Tarique Rahman #সংবাদ #বাংলাদেশ খবর #জ্বালানি সংকট #তারেক রহমান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেছে। এবার সেই সমস্যায় ভয়ঙ্কর সংকটে বাংলাদেশ। আগামী ৫ এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের নিয়ম চালু করা হচ্ছে। বাকি তিন দিন, রবিবার, সোমবার ও মঙ্গলবার খোলা থাকবে সরকারি দফতর। আর বুধবার ও বৃহস্পতিবার কর্মীরা বাড়ি থেকেই কাজ করবেন। দেশের সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবারই থাকবে।বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে তিন দিন অফিস খোলা থাকবে, সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ চলবে। মূল লক্ষ্য দিনের আলোতেই কাজ সম্পন্ন করা, যাতে বিদ্যুতের ব্যবহার কমানো যায়। তবে হাসপাতাল ও অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলেও স্পষ্ট করে জানানো হয়েছে।

 

  সূত্রের খবর, চলতি জ্বালানি সঙ্কটের প্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই শিক্ষাঙ্গনগুলিতে ভার্চুয়াল ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশাসনিক স্তরেও বিদ্যুৎ খরচ কমানোর নানা উদ্যোগ দেখা গিয়েছে। এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উদ্যোগী ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। সরকারি দফতরে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিতে নিজের দপ্তর থেকেই উদাহরণ তৈরি করেছেন তিনি। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা হয়েছে। এমনকি কর্মীদেরও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি তিনি হঠাৎ কয়েকটি দফতরে গিয়ে জানালা খুলে দেন, যাতে প্রাকৃতিক আলোয় কাজ করা যা, এমন উদ্যোগও নজরে এসেছে।

সর্বশেষ আপডেট: