Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indo-China Border:ভারত চিন সীমান্তে চিন বাড়িয়ে চলেছে যুদ্ধবিমান-উদ্বিগ্নে ভারত

Loading... আন্তর্জাতিক
Indo-China Border:ভারত চিন সীমান্তে চিন বাড়িয়ে চলেছে যুদ্ধবিমান-উদ্বিগ্নে ভারত
#India #China #India-china border #International News #War #যুদ্ধ পরিস্থিতি #চায়না #চিন #ভারত

 

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মাঝে মাঝেই পাকিস্তানের পরামর্শ করে অরুণাচল সীমান্তে চিন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরী করে। আবার সেই দিকেই এগোচ্ছে চিন। ভারতের সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন বাড়াচ্ছে চিন। উত্তর সীমান্ত অর্থাৎ লাদাখ এবং অরুণাচল সীমান্তের একেবারে গা ঘেঁষে বিমানঘাঁটিগুলিতে পরপর দাঁড়িয়ে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান। মূলত, J-20 ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে সেরকমটাই দেখা গেল। এক সর্বভারতীয় সংবাদমাাধ্যমের রিপোর্টে এই দাবি করা হয়েছে। ভারতের স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে,চলতি বছরের জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে অন্তত ১১টি J-20 যুদ্ধবিমান দু’টি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সেখানে, ভ্যান্টর-এর স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে দু’টি ছবি। স্যাটেলাইট ইমেজ অনুয়ায়ূ, ৯ জুলাই শিনজিয়াংয়ের হোটান (Hotan) বিমানঘাঁটিতে একসঙ্গে ৭টি J-20 যুদ্ধবিমান রাখা ছিল। 

এটি ভারতীয় সীমান্তের খুব কাছেই অবস্থিত। লেহ থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার এবং ভারতীয় বায়ুসেনার দৌলত বেগ ওল্ডি (DBO) এয়ারস্ট্রিপ থেকে মাত্র ২৪৫ কিলোমিটার দূরে এই বিমানঘাঁটি। রিপোর্ট অনুযায়ী, ভারতের বিরুদ্ধে চিনের কোনও বিমানঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক J-20 মোতায়েনের ঘটনা এই প্রথম।ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউস্পেস (NewSpace)-এর সিইও সমীর যোশী জানান, উচ্চভূমির ঘাঁটি থেকে স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা এখন পিএলএএএফ (PLAAF)-এর কাছে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, ভারতীয় বায়ুসেনার সামনে এখন উত্তর সীমান্তে স্টেলথ যুদ্ধবিমানের হুমকি বাস্তবতা হয়ে উঠেছে। তাই কাউন্টার-স্টেলথ সেন্সর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হামলার সক্ষমতা দ্রুত বাড়ানো জরুরি। যদিও এই বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়বু।এছাড়াও তিব্বতের ডামশুং (Damxung) বিমানঘাঁটিতে আরও ৪টি J-20 দেখা গিয়েছে। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউস্পেস (NewSpace)-এর সিইও সমীর যোশী জানান, উচ্চভূমির ঘাঁটি থেকে স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা এখন পিএলএএএফ (PLAAF)-এর কাছে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, ভারতীয় বায়ুসেনার সামনে এখন উত্তর সীমান্তে স্টেলথ যুদ্ধবিমানের হুমকি বাস্তবতা হয়ে উঠেছে। তাই কাউন্টার-স্টেলথ সেন্সর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হামলার সক্ষমতা দ্রুত বাড়ানো জরুরি। যদিও এই বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

সর্বশেষ আপডেট: