Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Pakistan: আন্তর্জাতিক সাংবাদিকের প্রশ্ন শুনেই পলাতক পাক প্রধানমন্ত্রী! 

Loading... আন্তর্জাতিক
Pakistan: আন্তর্জাতিক সাংবাদিকের প্রশ্ন শুনেই পলাতক পাক প্রধানমন্ত্রী! 
#Pakistan #International Policy #Journalist #Question #Pakistan Prime Minister #পাকিস্তান #প্রধানমন্ত্রী #শাহবাজ #সাংবাদিক #প্রশ্ন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মুখে কুলুপ! সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পালিয়ে বাঁচলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের মাটিতে একের পর এক সন্ত্রাসের মাস্টার মাইন্ড লস্কর-তইবার বিরুদ্ধে কবে পদক্ষেপ করা হবে? সাংবাদিকরা এই প্রশ্ন তুললে উত্তর না দিয়ে চম্পট দিলেন শাহবাজ। ঘটনার ভিডিও সামনে আসতেই বিশ্বজুড়ে কটাক্ষের বন্যা শুরু হয়েছে।
ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ঢুকছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী আপনি কবে নিজের দেশে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করবেন?’ শাহবাজ কোনও উত্তর না দিয়ে সেখান থেকে চম্পট দেন। সভা শেষের পর বেরনোর মুখে ফের সাংবাদিকদের সামনে পড়েন শাহবাজ।

  এবার সরাসরি তাঁকে লস্কর জঙ্গি হাফিজ সইদকে নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিক জিজ্ঞেস করেন, “লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের বিচার কবে হবে?” এবারও কোনও উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে যান শাহবাজ শরিফ। উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাবের সারগোদার বাসিন্দা হাফিজ সইদ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। ভারতে ইউএপিএ আইনে ঘোষিত সন্ত্রাসী। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত। এনআইএ-র দাবি, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও হামলাও পাকিস্তানে বসে অপারেট করেছিল লস্করের শীর্ষ মাথারা। এই মামলার সাপ্লিমেন্টারি চার্জসিটে উঠেছে হাফিজের নাম। অথচ পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বাদান্যতায় পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এই জঙ্গি।

সর্বশেষ আপডেট: