Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump:ইরান শুধরে না গেলে পুরো দেশটাকেই উড়িয়ে দেবো - ট্রাম্প 

Loading... আন্তর্জাতিক
Donald Trump:ইরান শুধরে না গেলে পুরো দেশটাকেই উড়িয়ে দেবো - ট্রাম্প 
#Trump #US #US President #America #Iran #ইরান #আমেরিকা #হুমকি #মার্কিন প্রেসিডেন্ট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইরানকে একের পর এক হুমকি দিয়ে চলেছে ট্রাম্প। এবার পুরো দেশটা উড়িয়ে দেবার হুমকি। এহেন পরিস্থিতির মাঝেই কড়া সুরে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানালেন, ইরান যদি নিজেদের শুধরে না নেয় সেক্ষেত্রে পুরো দেশটাকেই উড়িয়ে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ইরানের মাটিতে যে কোনও দিন বড়সড় পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিলেন ট্রাম্প। রবিবার এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ইস্যুতে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, “আমার প্রশ্ন হল, আমি কখন কীভাবে পুরো দেশটাকে উড়িয়ে দেব? তার চেয়ে বরং ওদের উচিত নিজেদের শুধরে নেওয়া।” 

  ইরানের ক্ষেত্রে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার আভাসও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চাইলে তিনি দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারেন, আবার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারেন। আবার যদি মনে হয় তবে কূটনৈতিক সমাধানের পথে হাঁটা যেতে পারে। তবে খুব শীঘ্রই যে বড় কিছু ঘটতে চলেছে, তার ইঙ্গিত দেন ট্রাম্প। সম্প্রতি ইরানের পার্লামেন্টে দেশটির স্পিকার বাঘের ঘালিবাফ জানিয়েছেন, এখনই উপযুক্ত সময় বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে লড়াই এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ইরানে কূটনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা কোনও আপসে যেতে রাজি নয়। কোনওরকম প্রতারণা বা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ বন্ধ। সমস্ত শর্ত আমেরিকার কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেট: