Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

BRICS: ব্রিকস সম্মেলনের আগেই ভারতের হাতে ১০৫টি রুশ বিমান! 

Loading... আন্তর্জাতিক
BRICS: ব্রিকস সম্মেলনের আগেই ভারতের হাতে ১০৫টি রুশ বিমান! 
#BRICS #India #International #International News #Russsia #রাশিয়া #ভারত #বিমান #রুশ বিমান

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের নতুন রসায়ন তৈরী হচ্ছে। আবার সেই পুরোনো দিনের রুশ-ভারত ঐক্য গড়ে উঠছে। স্বাভাবিক কারণেই ট্রাম্পের পক্ষে এই রসায়ন মেনে নিতে কষ্ট হচ্ছে। অসামরিক বিমান চলাচল সম্প্রসারণের লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। ব্রিকস সম্মেলনের আগেই মস্কোর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করতে চলেছে দেশের একাধিক বিমান সংস্থা। প্রস্তাবিত এই চুক্তির আওতায় রাশিয়ার বিমান নির্মাণকারী সংস্থার থেকে ১০৫টি আঞ্চলিক যাত্রীবাহী বিমান কেনা হবে। রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের (ইউএসি) আইএল-১১৪-৩০০ আঞ্চলিক যাত্রীবাহী বিমান তৈরি করে। মনে করা হচ্ছে, দুই দেশের চুক্তিতে রাশিয়ার এই উড়ান নির্মাণকারী সংস্থার সঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলি গাঁটছড়া বাঁধতে পারে। ইউএসি-র সিইও ভাদিম বাদেখা জানিয়েছেন, গত ছয় মাসে ভারতীয় অংশীদারদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 

  নয়াদিল্লিতে আয়োজিত ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনীর সময় বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলির মধ্যে রয়েছে পিনাকল এয়ারের জন্য ৫০টি আইএল-১১৪-৩০০ বিমান, এয়ার কেরলের জন্য ২০টি পর্যন্ত বিমান এবং স্লিক এভিয়েশনের সঙ্গে স্বাক্ষরিত মউ (এমওইউ)-এর আওতায় আরও ৩৫টি বিমান। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ছয়টি আইএল ১১৪-৩০০ বিমান সরবরাহের বিষয়ে ভারতীয় কোম্পানি ‘ফ্ল্যামিঙ্গো অ্যারোস্পেস’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ইউএসি। হায়দরাবাদে অনুষ্ঠিত ‘উইংস ইন্ডিয়া’ এভিয়েশন প্রদর্শনী চলাকালে উভয় পক্ষ এই চুক্তি স্বাক্ষর করে।

সর্বশেষ আপডেট: