Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bangladesh: দুর্গা প্রতিমার মূর্তি ভাঙছে মুসলিম উগ্রপন্থীরা!

Loading... আন্তর্জাতিক
Bangladesh: দুর্গা প্রতিমার মূর্তি ভাঙছে মুসলিম উগ্রপন্থীরা!
#Bangladesh #International #International News #Durgapuja #মুর্তিভাঙ্গা #জেহাদী #বাংলাদেশ #মুসলিম #হিন্দুবিরোধী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে কিছুতেই শান্ত করা করা যাচ্ছে না। হিন্দু বিরোধী জেহাদি গোষ্ঠী মাঝে মাঝে মাথা চারা দিচ্ছে। এবার পুজোর আগেই শুরু করেছে দুর্গা প্রতিমার মূর্তি ভাঙা। দুর্গাপুজোর প্রাক্কালে ফের বাংলাদেশে উসকে উঠছে হিন্দুবিরোধী কার্যকলাপ। বিভিন্ন জেলায় নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের মতো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে দুর্গাপূজা। তার আগে শুরু হওয়ার আগে, সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি মন্দিরে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার দেশের পশ্চিমের জেলা কুষ্টিয়ার কুমারখালি পৌরসভার খয়েরচারা সর্বজনীন মাতৃমন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৮ অক্টোবর দিবাগত রাতের কোনো এক সময় দুষ্কৃতীরা মন্দিরের বাঁশের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা গণেশ, লক্ষ্মী, এবং দুর্গার বাহন সিংহের মূর্তি-সহ অন্তত চারটি প্রতিমার মাথা ও বিভিন্ন অংশ ভাঙচুর করে। 

  কুমারখালী থানার পুলিশ জানিয়েছে, মন্দিরে সিসিটিভি ক্যামেরা ছিল না। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, রাত ২টো পর্যন্ত তাঁরা মন্দিরে ছিলেন। প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার পর সেগুলো ঢেকে রেখে সবাই বাড়ি ফিরে যান। সকালে ভাঙচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে প্রতিমাগুলো ভাঙা দেখতে পান। তাঁর ধারণা, রাত দুটোর পর এই কাণ্ড ঘটেছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। আফজাল হোসেন বলেন, ‘‘এই এলাকা আমার। আমি কুমারখালিতে এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। ইতিপূর্বে এই এলাকায় এমন ঘটনা ঘটেনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

সর্বশেষ আপডেট: